ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে মাটিতে পুঁতে আলোচিত ছৈয়দ হ/ত্যা, পালংখালীতে প্রকাশ্যে ঘুরছে আসামিরা খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে বানিয়ে গেছে জিন্দা লাশ-তারিন ৬৬/৩ পানি ব্যবস্হাপনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দুর্গম এলাকায় টিকা ঘাটতি, বাড়ছে ঝুঁকি শহরে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ দেশ থেকে হাম নির্মূলের লক্ষ্যে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে হাম-রুবেলা টিকাদান শুরু: প্রথমদিনেই ২ হাজার শিশুকে টিকা মাদক কারবারির ঘরে ৬০ হাজার ইয়াবা, র‍্যাবের উদ্ধার টেকনাফে বিএনপি অফিসে আগুন ‘মঙ্গলের’ পর ‘আনন্দ’ও বাদ, বর্ষবরণে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ যিশুর পুনরুত্থান ও সম্প্রীতির ইস্টার সানডে আজ অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

ভোট কারচুপির অপচেষ্টা জনগণ রুখে দেবে: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন ভোট কারচুপির অপচেষ্টা জনগণ রুখে দেবে।

শুক্রবার বড় মহেশখালী ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ভোট কারচুপি ও নির্বাচনে অনিয়মের যেকোনো অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। দেশের মানুষ তাদের ভোটাধিকার সম্পর্কে এখন অনেক বেশি সচেতন। কোনো মহল যদি অবৈধভাবে ভোট কারচুপির চেষ্টা করে, তাহলে জনগণই তার দাঁতভাঙা জবাব দেবে। এসময় তিনি এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রশাসন এবং নির্বাচন কমিশনকে সচেতন হওয়ার আহ্বান জানান।

ড. হামিদ আযাদ একইসময় মহেশখালীতে চলতে থাকা দীর্ঘদিনের হানাহানি বন্ধেরও আহ্বান জানান। এসময় তিনি মহেশখালী-কুতুবদিয়ার সমস্যা গুলো চিহ্নিত করে তা সমাধান করার পরিকল্পনাও ব্যক্ত করেন।

এসময় জেলা কর্ম পরিষদ সদস্য মোঃ জাকির হোসেন, উপজেলা দক্ষিণ আমীর মাস্টার শামিম ইকবাল, চট্টগ্রামস্থ মহেশখালী ফোরামের আহ্বায়ক এডভোকেট ফরিদ, বড় মহেশখালী ইউনিয়ন সভাপতি মোঃ জালাল উদ্দীন, ইউনিয়ন সেক্রেটারি এনামুল করিম সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে

ভোট কারচুপির অপচেষ্টা জনগণ রুখে দেবে: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

আপডেট সময় : ০৭:১৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬