ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামীর কক্সবাজারের জন্য উন্নয়ন ও সুশাসনের লক্ষ্যে নাগরিক সংলাপ পরবর্তী ১৩ দফা সুপারিশ ভোটাধিকার রক্ষায় আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকতে হবে— মহেশখালীতে হামিদুর রহমান আযাদ নাইক্ষ্যংছড়িতে গণমিছিল / আমরা ভাতা নয়, কাজ দিব – সুজা সেনাবাহিনীর অভিযান; খুরুশকুলের মামুন ও কায়ছার দেশীয় অস্ত্রসহ আটক কারাবন্দী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন আজ প্রিয়জনকে গোলাপ দেওয়ার দিন সীমান্তে গুলিবিদ্ধের ২৭ দিন পর হোয়াইক্যংয়ের হুজাইফার মৃত্যু ১২ ফেব্রুয়ারি : গণভোট, গোলাপী ব্যালেট ক্ষমতায় যাবে ১১ দলীয় জোট-মহেশখালীতে অলি আহমেদ ‘ আমিই মেজর জিয়াকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম ‘ – মহেশখালীতে কর্নেল অলি কক্সবাজারে ঝুঁকিপূর্ণ ৩২৯টি ভোটকেন্দ্র: ঝুঁকিতে দ্বীপ ও সীমান্ত এলাকা রামু বৌদ্ধ মন্দিরের নিরাপত্তা চেয়ে থানায় বুড্ডিস্ট সোশ্যাল মুভমেন্ট বাংলাদেশ’র চিঠি বিএনএ কক্সবাজারের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন কক্সবাজারে সালাহউদ্দিন / ‘সরকারি জায়গায় যারা থাকতে বাধ্য হয়েছেন, তাদের উচ্ছেদ করা হবে না’

ভোটাধিকার রক্ষায় আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকতে হবে— মহেশখালীতে হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং কক্সবাজার–০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ ভোটাধিকার রক্ষায় আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ সকাল (৭ ফেব্রুয়ারি ২০২৬) মহেশখালী উপজেলা খেলাফত মজলিস এবং বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটাধিকার রক্ষা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। তিনি আরও বলেন, ভোটাধিকার জনগণের মৌলিক অধিকার। এই অধিকার ক্ষুণ্ন হলে শুধু গণতন্ত্রই নয়, সমাজে অবিচার ও অনাস্থার পরিবেশ সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে আলেম-ওলামাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব আরও বেড়ে যায়। সমাজে ন্যায়, ইনসাফ ও সত্যের পক্ষে অবস্থান নিয়ে জনগণকে সচেতন করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়—জাতির যেকোনো সংকটকালে আলেম সমাজ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর আজ অত্যন্ত প্রয়োজন। তাদের ঐক্যবদ্ধ অবস্থানই ভোটারদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে।

এ সময় তিনি দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে আলেম-ওলামাদের সাহসী ও গৌরবোজ্জ্বল ভূমিকারও প্রশংসা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার সেক্রেটারি মাওলানা জে. এইচ. এম. ইউনুস, মহেশখালী উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা রহমত উল্লাহ, মহেশখালী উপজেলা খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মো. মিজানুর রহমান, মহেশখালী পৌরসভা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি হাফেজ আব্দুল গফুরসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

ভোটাধিকার রক্ষায় আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকতে হবে— মহেশখালীতে হামিদুর রহমান আযাদ

আপডেট সময় : ০৯:৫০:০০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬