ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নি/ষি/দ্ধ ঘোষিত ছাত্রলীগ- যুবলীগের মিছিল: মোনাফসহ ১৩ জনের নামে মামলা পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সিগারেটের দাম বাড়ল, প্রজ্ঞাপন জারি বিএনপি কর্মীর মৃত্যু: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের নামে মামলা, তদন্তে পিবিআই বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, পাঁচ বিভাগে হতে পারে বজ্রবৃষ্টি রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার মহেশখালীতে চোর সন্দেহে পিটিয়ে ফয়সাল হত্যার ঘটনায় আটক-১ সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২১ ইয়াবাসহ আহ্বায়ক মনির আলম আটকের জের, টেকনাফ পৌর কৃষকদলের কমিটি বিলুপ্ত সীমান্তে নজরদারি বাড়াতে বান্দরবানের দুটি নতুন টিওবি উদ্বোধন মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আটকে দিয়ে ধ্বংস করল সৌদি অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

ভালোবাসা দিবসে উদ্বোধন হলো সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল “স্বপ্নশালা”

বিশ্ব ভালোবাসা দিবসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো তারুণ্যের অভিযাত্রিক-এর শিক্ষামূলক কর্মসূচি সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ‘স্বপ্নশালা’। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উন্মুক্ত এই স্কুল তাদের ভবিষ্যৎ গঠনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানায় তারুণ্যের অভিযাত্রিক।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে শহরের কবিতা চত্বর এলাকায় ঝাউবনে ফিতা ও কেক কেটে স্কুলটির শুভ উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা হিমেল বড়ুয়া হিমু। জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে আয়োজন শুরু হয়, যেখানে স্বেচ্ছাসেবক, স্থানীয় ব্যক্তি ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের মাঝে বিনামূল্যে খাতা, কলম ও বই বিতরণ। উচ্ছ্বাসে ভরা তাদের মুখগুলোই প্রমাণ করে—এই উদ্যোগ শুধু শিক্ষার আলো ছড়ানোর নয়, বরং ভালোবাসার বন্ধনকে দৃঢ় করারও এক প্রয়াস।

এসময় হিমেল বড়ুয়া হিমু বলেন, “শিক্ষাই সমাজ পরিবর্তনের মূল শক্তি। ‘স্বপ্নশালা’ হবে শিশুদের এগিয়ে যাওয়ার পথপ্রদর্শক।” ভবিষ্যতে স্কুলটি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যাতে আরও শিশু শিক্ষার সুযোগ পায়।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুর রশিদ, শিক্ষানবিশ আইনজীবী ইমু বড়ুয়া, সংগঠনের সাধারণ সম্পাদক যিশু কান্তি দে সহ অনেকে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নি/ষি/দ্ধ ঘোষিত ছাত্রলীগ- যুবলীগের মিছিল: মোনাফসহ ১৩ জনের নামে মামলা

ভালোবাসা দিবসে উদ্বোধন হলো সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল “স্বপ্নশালা”

আপডেট সময় : ০৩:১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫