ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক-বেশী লাভের আশায় ওজনে কম দেয়া যাবে না

বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

” ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি ” এ প্রতিপাদ্যে বুধবার (২০ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে বিপণনের প্রতিটি ধাপে পণ্যের মান ও পরিমান সঠিক রাখা প্রয়োজন। সকল পণ্য ভোক্তা সাধারণের কাছে পৌঁছে দিতে বিএসটিআই’র মনিটরিং জোরদার করা প্রয়োজন।
মানসম্মত পণ্য পেতে ভোক্তাদেরও সচেতন থাকতে হবে। শিল্প, ব্যবসা-বাণিজ্য ও সেবার সকল ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতির সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক পদ্ধতি একক অনুসরণ করতে হবে। উৎপাদিত পণ্যের ওজন ও পরিমাপ বিষয়ে প্রচারের মাধ্যমেও সবাইকে সচেতন করতে হবে।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বেশি লাভের আশায় ওজনে কম দেওয়া যাবে না।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সামীম কবীর, বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক মোঃ কামরুজ্জামান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মুরাদ খান, বিএসটিআই এর সহকারী পরিচালক দেবাশীষ তালুকদার, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফসহ সংশ্লিষ্টরা ।

এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ব্যবসায়ী, ভোক্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিএসটিআইকে ভ্রাম্যমাণ ক্যালিব্রেশন ভ্যান ব্যবহার করে বাজারে ওজন ও পরিমাপ যাচাইয়ের আহ্‌বান জানান।পাশাপাশি পরীক্ষণের জন্য অত্যাধুনিক ল্যাব স্থাপনের বিষয়টিও তুলে ধরেন তারা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম

বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক-বেশী লাভের আশায় ওজনে কম দেয়া যাবে না

আপডেট সময় : ০১:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬