ঢাকা ০১:১৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী আজ বিশ্ব শিক্ষক দিবস পরিকল্পিত নগরায়নে প্রতি সিটি ও জেলায় হচ্ছে মাস্টারপ্ল্যান: প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা উখিয়ায় শ্মশানের দেয়াল ভাঙচুর : পুন:নির্মাণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দূর্গাপুজা বন্ধের ঘোষণা কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হচ্ছে নতুন ৫ বিষয় : ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা লিবিয়াকেন্দ্রিক মানবপাচার চক্রের মুলহোতা মহিউদ্দিন আটক, তার ভাই মুজিব অধরা ইউনুছখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা: সংঘর্ষের আশংকা কলাতলীর সুগন্ধা পয়েন্টে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ জন পেলেন ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যান এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা : শৃংখলা বজায় রাখার নির্দেশ এসপির বিশেষ অভিযান : সদর থানা পুলিশের জালে ৪০ দেড় লাখ ইয়াবাসহ টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি, আহত ২

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে কক্সবাজারে বিএসপিএ’র আলোচনা সভা

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে কক্সবাজারে আলোচনা সভা করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার জেলা শাখা। বুধবার (২ জুলাই) বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, দেশের ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রায় ক্রীড়া সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও অনুসন্ধানী ক্রীড়া সাংবাদিকতাই দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিএসপিএ কক্সবাজার জেলা শাখার সভাপতি এম. আর. মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি জেলা ক্রীড়া অফিসার আলাউদ্দিন বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে ক্রীড়া সাংবাদিকতায় দক্ষতা, নির্ভুল তথ্য উপস্থাপন এবং আধুনিক সংবাদ পরিবেশনের বিকল্প নেই। তরুণ ক্রীড়া সাংবাদিকদের প্রশিক্ষণ, গবেষণা এবং আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়ানো দরকার। নতুন কুঁড়ির অগ্রযাত্রায় জেলায় ১৫ জন জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে। কিন্তু সামগ্রিক ক্রীড়ায় অবকাঠামো ও সুযোগ সুবিধাগত ভাবে পিছিয়ে আছে কক্সবাজার। তা থেকে উত্তোরণে কাজ চলছে। এ বিষয়ে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন।

সংগঠনের উপদেষ্টা, কক্সবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু বলেন, ক্রীড়া সাংবাদিকরা শুধু খেলার খবর পরিবেশন করেন না; তারা নতুন প্রতিভা তুলে ধরেন, সম্ভাবনাময় খেলোয়াড়দের পরিচিত করে তোলেন এবং ক্রীড়াঙ্গনের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়গুলো জাতির সামনে তুলে ধরেন। তাই ক্রীড়া সাংবাদিকতায় পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধ আরও জোরদার করতে হবে।

বিএসপিএ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এস এ টেলিভিশনের স্টাফ রিপোর্টার আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সংগঠনের জেলা শাখার প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক ও দৈনিক ইত্তেফাক এবং জাগো নিউজ প্রতিনিধি সায়ীদ আলমগীর বলেন, কক্সবাজারে ক্রীড়া সাংবাদিকতার পরিধি দিন দিন বাড়ছে। দেশের বৃহত্তম সমুদ্রসৈকতকে ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের অপার সম্ভাবনা রয়েছে। এসব আয়োজনকে বিশ্বদরবারে তুলে ধরতে ক্রীড়া সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সংগঠনের উপদেষ্টা চ্যানেল আই ও দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক বলেন, কক্সবাজারে সৈকত কেন্দ্রিক বিচ ফুটবল, বিচ ভলিবল, সার্ফিং, ম্যারাথনসহ বিভিন্ন আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজনের বিপুল সম্ভাবনা রয়েছে। এসব আয়োজন নিয়মিত হলে একদিকে যেমন ক্রীড়া পর্যটনের বিকাশ ঘটবে, অন্যদিকে দেশের অর্থনীতি ও পর্যটন শিল্পেও ইতিবাচক প্রভাব পড়বে।
এ সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার, ক্রীড়া সংগঠক, স্থানীয় প্রশাসন এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য দেন, সংগঠনের সহ-সভাপতি মোহনা টেলিভিশনের প্রতিনিধি আমানুল হক বাবুল, সাবেক সভাপতি দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ’র রিপোর্টার মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক ও বণিক বার্তার জেলা প্রতিনিধি সৈয়দ আলম, দৈনিক কক্সবাজার’র সিনিয়র রিপোর্টার এম. বেদারুল আলম, দৈনিক আজাদীর প্রতিনিধি শাহেদ মিজান, স্টার নিউজের প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব, খবরের কাগজ ও রাইজিংবিডির প্রতিনিধি তারেকুর রহমান, গণকণ্ঠের প্রতিনিধি
মিজানুর রহমান, টিটিএন এর শাহেদ হোসাইন মুবিন, প্যানোয়া নিউজের সাজন বড়ুয়া সাজু, সিজেএন’র অন্তর দে বিশাল ও কক্সটিভির শাহাদত উল্লাহ প্রমূখ।

সভায় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসের তাৎপর্য তুলে ধরে ক্রীড়া সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক সাংবাদিকতার চর্চা এবং দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এতে সংগঠনের প্রায় অর্ধশত সদস্য উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: ১৯২৪ সালের ২ জুলাই ফ্রান্সের প্যারিসে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (এআইপিএস) প্রতিষ্ঠিত হয়।

সেই থেকে আন্তর্জাতিক সংস্থাটির প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ১৯৯৫ সাল থেকে এআইপিএস-এর আহ্বানে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপনের রীতি শুরু হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে কক্সবাজারে বিএসপিএ’র আলোচনা সভা

আপডেট সময় : ১১:৫৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬