ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার

বিদ্যুৎস্পৃষ্টে ডাম্পার চালকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার ( ২৬ ) নামে এক ডাম্পার চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের আঁধারমানিক দিঘীর পাড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার ওই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ডাম্পার চালক ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দেলোয়ারের বাড়ির ছাদে একটি মুরগির খামার রয়েছে। বুধবার দুপুরে খামারে নতুন করে মুরগির বাচ্চা তোলার প্রস্তুতির সময় তিনি খামারের হোল্ডার (বৈদ্যুতিক সংযোগের অংশ) ঠিক করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎস্পৃষ্টে ডাম্পার চালকের মৃত্যু

আপডেট সময় : ০৯:২৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬