ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণে সমন্বয় সভা পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক দ্রুত বিচার আইনের মামলায় কলাতলীর আলোচিত বেলায়েত কারাগারে মাদকবিরোধী অভিযান জোরদার, ‘কাউকে ছাড় নয়’- বিজিবি পর্যটন মন্ত্রী আফরোজা খানম ১ দিনের সফরে কক্সবাজার আসছেন সোমবার পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে গুলি বস্তাবন্দী খণ্ডিত মরদেহ উদ্ধার, নৃশংসতায় চাঞ্চল্য পৌরসভার সমন্বয় কমিটির সভা-মশা নিধন, ড্রেনেজ পরিস্কার,ফুটপাত দখলমুক্তে গুরুত্বারোপ কক্সবাজারে সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল ও দোকানপাট বন্ধের নির্দেশনা কক্সবাজারে বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যসহ ৯ আসামি গ্রেপ্তার রামুতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কালবৈশাখী ঝড়ে গলল ‘সাদা সোনা’, কোটি টাকার ক্ষতিতে দিশেহারা চাষি ২০০৯ সালের মানবাধিকার কমিশন আইন বহাল শৈবাল-গ্রিন মাসেল চাষে সম্ভাবনা আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

বিজিবি’র ৫ পৃথক অভিযান,ইয়াবাসহ আটক ৫

পৃথক ৫ টি অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে বিজিবি। ৩০ বিজিবি ১ টি ও ৩৪ বিজিবির ৪ টি পৃথক অভিযানে মোট ২৪ হাজার ১শ ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পৃথক চারটি অভিযানে ইয়াবাসহ চার পাচারকারীকে আটক করেছে ৩৪ বিজিবি ( কক্সবাজার ব্যাটালিয়ন)।

৪ অভিযানে মোট ১৪ হাজার ১২০ পিস বার্মিজ ইয়াবা এবং পাচারে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

​সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন ৩৪ বিজিবি-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

​প্রথম অভিযান (মালিকবিহীন উদ্ধার): গত ১৫ ফেব্রুয়ারি দুপুরে ঘুমধুম বিওপির একটি দল সীমান্ত পিলার-৩২ সংলগ্ন ‘জামালের ঘের’ নামক স্থানে অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

​দ্বিতীয় অভিযান (সিএনজি তল্লাশি): ১৬ ফেব্রুয়ারি সকালে রেজুখাল চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে ১,০০০ পিস ইয়াবাসহ নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের মো. আনোয়ার হোসেনকে (৪৫) আটক করা হয়।

​তৃতীয় অভিযান (রোহিঙ্গা নাগরিক আটক): একই চেকপোস্টে সকাল সাড়ে ৯টায় অন্য একটি সিএনজি তল্লাশি করে ১,৫০০ পিস ইয়াবাসহ মো. ইউনুস (২০) নামে এক এফডিএমএন (রোহিঙ্গা) সদস্যকে আটক করা হয়। আটকৃকত ২৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

​চতুর্থ অভিযান (নারীর শরীরে অভিনব কায়দায় পাচার): দুপুরে রেজুখাল চেকপোস্টে একটি অটোরিক্সা তল্লাশিকালে দুই নারীকে আটক করা হয়। বাগেরহাটের মমতাজ বেগম (৫৫) এবং গাজীপুরের রোকেয়া খাতুন (৫৬) তাদের শরীরে অভিনব কায়দায় লুকিয়ে ১,৬২০ পিস ইয়াবা পাচার করছিলেন।

অন্যদিকে মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি যাত্রীবাসী বাসে তল্লাশী চালায় ৩০ বিজিবি (রামু ব্যাটালিয়ন)। এসময় বাসের ইঞ্জিন কাভারের ভেতর লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় বাসের চালক চালক উখিয়ার রাজাপালংয়ের চিলের ছড়ার মৃত কামাল আহম্মদের পুত্র মোঃ সামসুর রহমান (৩৫) কে আটক করা হয় বলে জানান ৩০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।

​আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে পুলিশের নিকট সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণে সমন্বয় সভা

বিজিবি’র ৫ পৃথক অভিযান,ইয়াবাসহ আটক ৫

আপডেট সময় : ০৬:০৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬