ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার

‘বিচার নয়, নিরাপত্তা দাবী’- কক্সবাজারে সাংবাদিক তুহিন হত্যা’র প্রতিবাদ

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে কক্সবাজারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে কক্সবাজার শহরের ঘুনগাছতলার শহীদ স্মৃতিস্তম্ভের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের দুই ঘন্টা আগে নিজের ফেসবুকে সাংবাদিক ‘হত্যা ও নিপীড়নের’ প্রতিবাদে’ একা দাঁড়াবেন বলে ঘোষণা দেন আর্ন্তজাতিক গণমাধ্যমের স্বাধীন সাংবাদিক তানভীরুল মিরাজ রিপন।

সংহতি জানিয়ে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই সমাবেশে অংশ নিতে দেখা গেছে।

‘ জার্নালিজম ইজ নট এ ক্রাইম ‘, ‘ সাংবাদিক সাংবাদিকতা করতে ভয় পেলে দেশ এগোবে না’ সহ বিভিন্ন ফেস্টুন, প্লে কার্ড ছিল সমাবেশে অংশগ্রহণকারীদের হাতে।

এসময় রিপন বলেন, ‘আমরা পরিবর্তনের জন্য কাজ করছি, সংস্কারের জন্য কাজ করছি। একজন সাংবাদিক সরকার থেকে শুরু করে যেকোনো প্রভাবশালীকে প্রশ্ন করতে পারে। অথচ আমাদের সহকর্মীদের’কে এখন প্রকাশ্যে কুপিয়ে, ইটদিয়ে থেঁতলিয়ে মারা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘ আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমার সহকর্মীরা ভয়ভীতিতে আছে। বিচারেই আশায় নয় আমরা এখানে নিরাপত্তার জন্য দাঁড়িয়েছি।’

সমাবেশে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আসিফ বাপ্পী বলেন, ‘ সাংবাদিকরা ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে জীবনের মায়া ত্যাগ করে অবিস্মরণীয় অবদান রেখেছে। অথচ আজ তাদের পদে পদে বাধাগ্রস্থ করে ‘নব্য ফ্যাসিজম’ এর দিকে দেশকে ধাবিত করা হচ্ছে।’

সাংবাদিক আব্দুর রশিদ মানিক বলেন, ‘ মানুষ মরছে, আমরা মানুষ হত্যার প্রতিবাদে দাঁড়িয়েছি।সাংবাদিক হত্যা ও দমন-নিপীড়ন বন্ধ করতে সরকারকে কঠোর হতে হবে।’

উপস্থিত বক্তারা অনতিবিলম্বে আসাদুজ্জামান তুহীন হত্যাকারীদের কঠোর শাস্তি দাবী করেন।

গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আটটার দিকে গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায়  আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘বিচার নয়, নিরাপত্তা দাবী’- কক্সবাজারে সাংবাদিক তুহিন হত্যা’র প্রতিবাদ

আপডেট সময় : ০৯:০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫