ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

বিকেএসপিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারাতে শিক্ষার্থী মহেশখালীর ইয়াসেরে’র মৃত্যু

  • কাব্য সৌরভ
  • আপডেট সময় : ০১:২৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • 588

ঢাকা সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারাতে (মার্শাল আর্টিস্ট) শিক্ষার্থী মহেশখালীর ইয়াসের আহমেদ জীমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইয়াসেরের পরিবার।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ১১ টায় সাভারের বিকেএসপির ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াসেরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তথ্যে বিকেএসপি সূত্র থেকে ইয়াসেরের পরিবারকে জানানো হয়।

প্রাথমিক ওই তথ্যে জানানো হয় অনুশীলন শেষে ফেরার পথে ক্যাম্পাসের দেয়াল টপকাতে গিয়ে ইয়াসের বিদ্যুৎস্পৃষ্ট হয়। প্রশ্ন উঠছে বিকেএসপির ক্যাম্পাস সংরক্ষিত এলাকা সেখানে একজন উদীয়মান মার্শাল আর্টিস্টের দেয়াল টপকানো এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার বিষয়টি রহস্যের জন্ম দিয়েছে।

ইয়াসেরের পরিবার জানায়, লাশ উদ্ধার পরবর্তী ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে। এবং এই ঘটনায় বিকেএসপিতে তদন্ত কমিটি করা হয়েছে বলে তাদের জানানো হয়েছে।

নিহত ইয়াসের আহমেদ জীম মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখতার আহমেদ এর পুত্র।

ইয়াসের শৈশব থেকে মার্শাল আর্টিস্ট হওয়ার স্বপ্ন দেখতেন। তাঁর এই স্বপ্নপূরণে শিক্ষক পিতা দ্বীপের গণ্ডি পেরিয়ে সন্তানকে নিয়ে গিয়েছিলেন রাজধানী ঢাকার বুকে। সেখানে কঠিন ধাপ পার হয়ে জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) কারাতে বিভাগে। সেখানে চলছিলো তাঁর অনুশীলন।

সম্প্রতি শেষ হওয়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বয়সভিত্তিক কারাতে আসর। “১০ম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬—এ বাংলাদেশ জুনিয়র দলে অংশ নিয়ে সুনামের সাথে সবার নজর কেড়েছিল ইয়াসের।

প্রতিভাবান কিশোর ইয়াসেরের মৃত্যুতে তাঁর পরিবার, সহপাঠী, মহেশখালীর নানা মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

বিকেএসপিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারাতে শিক্ষার্থী মহেশখালীর ইয়াসেরে’র মৃত্যু

আপডেট সময় : ০১:২৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬