ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫৬ হাজার টাকা জরিমানা উখিয়ায় কমিউনিটি রিপোর্টিং জোরদারে এমবোলডেন বাংলাদেশের মতবিনিময় সভা তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর পেকুয়ায় চিংড়িঘেরে ডাকাতি, গুলিবিদ্ধ ৩ ৫০ হাজার টাকার জন্য ৪ বছরের ওমাইরকে অপহরণ করে হত্যা এমপি কাজলের সহধর্মিণী শিরিন রহমানের সুস্থতা কামনায় রামুতে বিএনপির দোয়া মাহফিল উখিয়ায় চার বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেপ্তার দম্পতি পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা স্ত্রী পরিচয়ে রাজুর সঙ্গেই কক্সবাজারের হোটেলে উঠেছিলো তাজমিন! রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ জাতীয় পর্যায়ে ডিজি’স অ্যাওয়ার্ড পেলেন নাইক্ষ্যংছড়ি কলেজের নীলোৎপল বড়ুয়া

ফিরলেন আজহারী : পাঁচ বছর পর দেশের মাটিতে প্রথম মাহফিল কক্সবাজারের পেকুয়ায়

পাঁচ বছর পর দেশের মাটিতে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে থাকছেন ড.মিজানুর রহমান আজহারী।

শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসীর ময়দানে মাহফিলটি অনুষ্ঠিত হবে। ১২ ঘণ্টা ব্যাপী তাফসির মাহফিলটি সকাল ১০টার শুরু হয়ে রাত ১০টায় শেষ হবে বলে জানান আয়োজকরা।ইতোমধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজক কমিটি। ধারণা করা হচ্ছে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটবে এই মাহফিল।

এই মাহফিলের আগের দিন বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মালেয়শিয়া থেকে দেশে ফিরে ফেসবুকে আজহারী লিখেছেন, ” আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম। দীর্ঘ পাঁচ বছর পর, বাধাহীনভাবে আবারো প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কুরআনের মহতী আয়োজনে অংশগ্রহণ করছি। উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল কক্সবাজারে পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করবো।”

এটি কে একটি ওয়ার্ম-আপ প্রোগ্রাম উল্লেখ করে তিনি আরো লেখেন, ” মূলত নতুন বছর ২০২৫-এর জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাআল্লাহ। প্রতিটি বিভাগেই একটি করে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছে আছে। রাব্বে কারিম নব উদ্যমে এই দাওয়াতি অভিযাত্রায় যুক্ত রাখুন। আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাকাহ দিন। প্রজন্ম-ক্ষুধা নিবারণে বুদ্ধিবৃত্তিক উপায়ে ইসলামের শাশ্বত বাণী উপস্থাপনের তাওফিক দিন।”

মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মুহাম্মদ নেয়ামত উল্লাহ নিজামী বলেন,মাহফিলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিলের আইনশৃঙ্খলা রক্ষার্থে সেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ,র‍্যাব ও সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। দূর-দূরান্ত যারা মাহফিলে আসবে তাদের খাওয়া-দাওয়া ও গাড়ি পাকিং করার ব্যবস্থা করা হয়েছে।

মাহফিলটি যৌথভাবে আয়োজন করেছে মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ। তারা জানিয়েছে, এই মাহফিলে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু

ফিরলেন আজহারী : পাঁচ বছর পর দেশের মাটিতে প্রথম মাহফিল কক্সবাজারের পেকুয়ায়

আপডেট সময় : ০৯:৩৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪