ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার

ফিফার র‌্যাঙ্কিংয়ে ঐতিহাসিক উন্নতি বাংলাদেশের

প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল। যার বদৌলতে ঋতুপর্ণা-আফিদাদের সামনে আসন্ন ২০২৭ নারী বিশ্বকাপে খেলার সুযোগও হাতছানি দিচ্ছে। মাঠের ফুটবলে মেয়েদের অসাধারণ ফর্ম বড় সুখবর দিয়েছে বাংলাদেশকে। ফিফা র‌্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান ১০৪ নম্বরে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ (বৃহস্পতিবার) ফিফা নারী ফুটবলে র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। সেই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশই সর্বোচ্চ ২৪ ধাপ উন্নতি করেছে। সর্বোচ্চ ধাপ উন্নতির পাশাপাশি পয়েন্টের ভিত্তিতেও বাংলাদেশ সর্বোচ্চ ৮০.৫১ পয়েন্ট পেয়েছে। ফিফার কোনো র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের এত উন্নতি কখনও হয়নি। তাই ফিফা বিশেষভাবে আজকের বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নাম উল্লেখ করেছে।

সাম্প্রতিক সময়ে উঁচু র‌্যাঙ্কিংয়ের দলের বিপক্ষেই খেলেছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য জর্ডানে দু’টি ম্যাচ খেলে। জর্ডান ও ইন্দোনেশিয়া দুই দলই বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে ৩০-৫০ ধাপ এগিয়ে ছিল। দুই দলকেই বাংলাদেশ রুখে দেয়। বড় দলের বিপক্ষে পয়েন্ট পাওয়ার ধারাবাহিকতা বজায় ছিল এশিয়ান নারী কাপ বাছাইয়েও।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ছির স্বাগতিক মিয়ানমারের র‌্যাঙ্কিং ছিল ৫৫। ৭৩ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান কাপ নিশ্চিত করে। ওই বাছাইয়ে বাহরাইনও বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ছিল। চারটি বড় দলের বিপক্ষে দু’টি জয় ও দু’টি ড্রয়ে বাংলাদেশের র‌্যাঙ্কিং অনেক উন্নতি হবে এমনটাই ছিল ধারণা। আজ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সেটারই সর্বোচ্চ প্রতিফলন হয়েছে।

নারী ফুটবলে শীর্ষ ১০ দলের র‌্যাঙ্কিংয়েও ব্যাপক পরিবর্তন হয়েছে এবার। মেয়েদের ইউরোতে রানার্সআপ হওয়া স্পেন এক ধাপ এগিয়ে নম্বর ওয়ান হয়েছে। ফলে এক ধাপ অবনতি হয়ে যুক্তরাষ্ট্রের মেয়েদের অবস্থান দ্বিতীয়। এ ছাড়া ৩–১০ নম্বরে রয়েছে যথাক্রমে সুইডেন (৩ ধাপ উন্নতি), ইউরোতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ইংল্যান্ড (১ ধাপ উন্নতি), জার্মানি (২ ধাপ অবনতি), ফ্রান্স (৪ ধাপ উন্নতি), ব্রাজিল (৩ ধাপ অবনতি), জাপান (১ ধাপ অবনতি), কানাডা (১ ধাপ অবনতি) ও দক্ষিণ কোরিয়া (১ ধাপ অবনতি)।

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফিফার র‌্যাঙ্কিংয়ে ঐতিহাসিক উন্নতি বাংলাদেশের

আপডেট সময় : ০৩:১৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫