ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আলোচিত রাশেদ হত্যাকান্ডে আসামী হলেন যারা খুটাখালী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি বেলাল,সম্পাদক রাসেলল খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হয়ে কৃতজ্ঞতা জানালেন নজরুল ইসলাম ভারুয়াখালীর চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় অ্যাডভোকেট মোহাম্মদ শাকিল কক্সবাজার থেকে খেলা দেখে উখিয়া ফেরা হলোনা আরফাতের কক্সবাজারে বিএফইউজে’র মহাসচিব কাদের গনি চৌধুরী- “নো ওয়েজবোর্ড ,নো মিডিয়া নীতি কার্যকর করতে হবে” রামুতে ২০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার : আটক ১ এশিয়ান গেমসে সার্ফিংয়ে ইতিহাস গড়বেন কক্সবাজারের ফাতেমা অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শ্রবণপ্রতিবন্ধীর জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী বিগত নির্বাচনে জনগণের গণজোয়ারের কৃতজ্ঞতায় তাদের পাশে থাকতে হবে” -আনোয়ারী অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশিদের জন্য ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রধানমন্ত্রীর মাতারবাড়ি সফর: বিদ্যুৎকেন্দ্রে কঠোর নিরাপত্তা জোরদার

প্রধানমন্ত্রী আগামীকাল রবিবার ( ৯ আগস্ট) দ্বীপ উপজেলা মহেশখালী মাতারবাড়ির উন্নয়ন প্রকল্প পরিদর্শন করার কথা রয়েছে। তাঁর এই সফরকে ঘিরে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হয়েছে নিরাপত্তার ব্যাপক প্রস্তুতি।

শনিবার (৮ আগস্ট) সকালে মাতারবাড়ির নির্ধারিত ভেন্যুর সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

পরিদর্শনকালে তাঁরা মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেন্যু প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয় কার্যক্রম নিয়ে পর্যালোচনা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের ভেন্যু ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বয়ে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পরিদর্শনকালে উপজেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকার গঠন করার পর এই প্রথম বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সংক্ষিপ্ত সফরে মহেশখালী আসছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আলোচিত রাশেদ হত্যাকান্ডে আসামী হলেন যারা

প্রধানমন্ত্রীর মাতারবাড়ি সফর: বিদ্যুৎকেন্দ্রে কঠোর নিরাপত্তা জোরদার

আপডেট সময় : ০২:১৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬