ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

পেশকারপাড়ার ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি চাঁদ আটক

কক্সবাজার পৌর এলাকায় চাঁদা না দেওয়ায় দুবাইপ্রবাসী ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে (২৫) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

শুক্রবার (২১ আগস্ট) কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের মকবুল সওদাগরপাড়ায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

র‍্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, স্থানীয় একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে ওমর ফারুকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা ক্ষিপ্ত হয়ে গত ২৯ এপ্রিল তাঁর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালায়।

এরপর ওই দিন রাতে নাহিদ মোর্শেদ চাঁদ, তাঁর সহযোগী ওয়াহিদ মোর্শেদ ছাহিদ, সৈয়দ আকবরসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ওমর ফারুকের ওপর হামলা চালান বলে র‍্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। হামলাকারীরা তাঁকে ছাদ থেকে নিচে ফেলে দেন। পরে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তাঁকে উপর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।

আহত ওমর ফারুককে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ মে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

র‍্যাব জানায়, ওই মামলার প্রধান আসামি ও হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে নাহিদ মোর্শেদ চাঁদকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় আগে মারামারি ও হত্যাচেষ্টার মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

আটক নাহিদ মোর্শেদ চাঁদ কক্সবাজার শহরের পেশকারপাড়ার মো. আবু তাহেরের ছেলে। তাঁকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেশকারপাড়ার ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি চাঁদ আটক

আপডেট সময় : ১১:১৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬