ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফের সাবরাংয়ে জেটি হবে, পর্যটকেরা যেতে পারবেন সেন্ট মার্টিন হ্নীলা মডেল ফারিয়া’র সভাপতি নির্বাচিত হলেন মোকতার হোসাইন সোহেল নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫টি আইইডিসহ বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার নাকফুল হারালেন পরীমনি! সিটের নিচে ৩০ হাজার ইয়াবা, সিএনজি চালক আটক রামুর বিজিবি কোয়ার্টারে এক নারীর আত্মহত্যা চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রীর সহায়তা টেকনাফের নিখোঁজ কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করলো র‍্যাব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কক্সবাজার আসছেন শনিবার টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক শহরে কিস্তির টাকার বিরোধে প্রতিবেশীকে খুন, যুবক আটক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে উড়ে গেল রোহিঙ্গা যুবকের পা সংকটে কাজে আসছেনা: মহেশখালীতে তেল খালাস ও পরিবহনে নির্মিত এসপিএম প্রকল্প পড়ে আছে প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, আটক ৩

পাচারকারির হাতে বন্ধুকে বিক্রি ,পুলিশের অভিযানে উদ্ধার

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ০৭:৪৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • 366

বন্ধুত্বের সুযোগ নিয়ে এক যুবককে অপহরণ করে মালয়েশিয়া পাচারের চেষ্টা করা হচ্ছিলো।

এলাকাবাসীর ৯৯৯ ফোনকলের পর দ্রুত অভিযানে নেমে পুলিশ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গেলো ৯ ডিসেম্বর বিকেল ৪টার দিকে জাহাজপুরা এলাকার ছৈয়দ হোসেনের ছেলে এহেসান উল্লাহ (২০)–কে একই এলাকার যুবক আবছার (২৫) বেড়াতে যাওয়ার কথা বলে মোবাইলে করে ডেকে নিয়ে যায়। পরে তাকে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় নিয়ে গিয়ে একটি মানবপাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেয়।

এহেসানের অভিযোগ, পাচারকারীরা তাকে পাহাড়ি এলাকায় বন্দি করে রাখে। এক পর্যায়ে কৌশলে পালিয়ে রাস্তায় উঠে এলে পাচারকারীরা আবারও তাকে ধরে নিয়ে যায়।

১১ ডিসেম্বর সকালে ঘটনাটি জানতে পেরে এলাকাবাসী ৯৯৯–এ ফোন করলে টেকনাফ মডেল থানার পুলিশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান চালায়।

পুলিশের তৎপরতায় চক্রটি চাপে পড়ে এহেসানকে মুক্তিপণ ছাড়া ছেড়ে দেয়।

পুলিশ জানায়, অপহরণ ও পাচারচেষ্টায় জড়িত ব্যক্তিদের সনাক্ত করা হয়েছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে ভিকটিমের পরিবার জানিয়েছে, দারিদ্র্যতার কারণে তারা মামলা করতে পারছেন না।

গোপন সূত্রে জানা যায়, অভিযুক্ত আবছারের পরিবার প্রভাবশালী হওয়ায় এহেসানের বাবা ছৈয়দ হোসেন ভয়ে মামলা করা থেকে বিরত রয়েছেন।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান,
“ভিকটিমকে আমরা উদ্ধার করতে পেরেছি। ভুক্তভোগীর পরিবার মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে”।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাচারকারির হাতে বন্ধুকে বিক্রি ,পুলিশের অভিযানে উদ্ধার

আপডেট সময় : ০৭:৪৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫