ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ

পরিবেশ রক্ষায় উদ্যোগ নিয়েছে অন্তর্বতীকালীন সরকার: প্রধান উপদেষ্টা

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ ও বৃক্ষমেলার উদ্বোধন ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, অন্তর্বতীকালীন সরকার পরিবেশ রক্ষায় কিছু উদ্যোগ নিয়েছে। যা বাস্তবায়ন করলে বন্যপ্রাণী ফিরে আসবে।

বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপন অভিযান-২০২৫ এবং পরিবেশ মেলা ও বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র ধ্বংসের মুখে পড়েছে। প্লাস্টিক এমন জিনিস হয়ে গেছে যা হুংকার দিচ্ছে হয় আমরা থাকবো, না হয় তোমরা থাকবে। দুটো একসাথে থাকা যাবে না। তাই প্লাস্টিকের দূষণ রোধে জেগে উঠতে হবে, সমাধান করতে হবে, না হলে অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

জীবন বাঁচাতে যে পরিবেশ দরকার সেই পরিবেশকে মানুষ নিয়মিত ধ্বংস করে যাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্ম জুলাইয়ে অসীম শক্তি দেখিয়েছে। তারাই নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছে। তাই তরুণদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার এ পর্যন্ত ১১ হাজার ৪৫৯ একর বনভূমি, ২০ খাল ও ৪টি নদী দখলমুক্ত করেছে। এছাড়াও সুপারশপগুলো শতভাগ পলিথিনমুক্ত হয়েছে।

অনুষ্ঠানে পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় বিশেষ অবদান রাখায় ৩১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক

পরিবেশ রক্ষায় উদ্যোগ নিয়েছে অন্তর্বতীকালীন সরকার: প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০২:৪৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫