ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত টেকসই শান্তি-নিরাপত্তা নিশ্চিতে নারী নেতৃত্বের অংশগ্রহণে জোর দিলো বাংলাদেশ জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়া উপজেলা জাতীয় যুবশক্তির কমিটি গঠন: আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ, সদস্য সচিব: রায়হান উদ্দিন হলিডে মোড়ে ট্রাক চাপায় রাসেল নামের মোটরসাইকেল আরোহী নিহত : আহত ২ পেকুয়ায় মাদক কেনার সময় যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা সদরে থানার অভিযানে হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেপ্তার আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

নিজ থেকে পদত্যাগের ইচ্ছা নেই, সরকার বললে চলে যাবো: শিক্ষা উপদেষ্টা

যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হুট করে নেয়া যায়না। একক সিদ্ধান্তেও এটি সম্ভব নয়, এজন্যই দেরি হয়েছে, গভীর রাতে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পিছিয়ে যাওয়া পরীক্ষার তারিখ দ্রুত সময়ে জানিয়ে দেয়া হবে।

মাইলস্টোনের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কোন গাফিলতি ছিল না জানিয়ে সি আর আবরার আরও বলেন, শিক্ষা সচিবকে সরকারের উচ্চপর্যায় থেকে অপসারণ করা হয়েছে। এ বিষয়ে তিনি কিছু জানতেন না। এছাড়া সরকার ও নিয়োগকর্তারা চাইলে তিনিও পদত্যাগ করবেন। তবে নিজ থেকে পদত্যাগের ইচ্ছে নেই শিক্ষা উপদেষ্টার।

শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক মন্তব্য করে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়াসহ শিক্ষার্থীদের দাবি পূরণ করতে সরকার কাজ করছে। এসময় বিমানের প্রশিক্ষণ স্থান পরিবর্তনের দাবিও জানান শিক্ষা উপদেষ্টা।

সূত্র: যমুনা টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর

নিজ থেকে পদত্যাগের ইচ্ছা নেই, সরকার বললে চলে যাবো: শিক্ষা উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫