ঢাকা ০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণে সমন্বয় সভা পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক দ্রুত বিচার আইনের মামলায় কলাতলীর আলোচিত বেলায়েত কারাগারে মাদকবিরোধী অভিযান জোরদার, ‘কাউকে ছাড় নয়’- বিজিবি পর্যটন মন্ত্রী আফরোজা খানম ১ দিনের সফরে কক্সবাজার আসছেন সোমবার পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে গুলি বস্তাবন্দী খণ্ডিত মরদেহ উদ্ধার, নৃশংসতায় চাঞ্চল্য পৌরসভার সমন্বয় কমিটির সভা-মশা নিধন, ড্রেনেজ পরিস্কার,ফুটপাত দখলমুক্তে গুরুত্বারোপ কক্সবাজারে সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল ও দোকানপাট বন্ধের নির্দেশনা কক্সবাজারে বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যসহ ৯ আসামি গ্রেপ্তার রামুতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কালবৈশাখী ঝড়ে গলল ‘সাদা সোনা’, কোটি টাকার ক্ষতিতে দিশেহারা চাষি

নয়া পাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

কক্সবাজারে টেকনাফে নয়া পাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ এক ডাকাতের মৃতদেহ উদ্ধার করেছে এপিবিএন পুলিশ।

মঙ্গলবার সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিব ন্ধিত ক্যাম্পের বিকাশ মোড় এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান, এপিবিএন পুলিশের নয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক সুশান্ত কুমার সরকার।

নিহত আব্দুর রহিম (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, আব্দুর রহিম একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি সহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পরিদর্শক সুশান্ত সরকার বলেন, সকালে ক্যাম্পের বিকাশ মোড় এলাকায় সড়কের পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ একটি দল ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

“ নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। “

স্থানীয়দের বরাতে এপিবিএন পুলিশের পরিদর্শক বলেন, সোমবার মধ্যরাতে নয়াপাড়া ক্যাম্প এলাকায় একাধিক গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। ভোরে ফজরের নামাজে যাওয়ার সময় নয়াপাড়া ক্যাম্পের বিকাশ মোড় এলাকায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

ডাকাতদলের অভ্যন্তরীণ কোন্দল অথবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণার কথা উল্লেখ করে সুশান্ত সরকার জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর

নয়া পাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:৪১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬