ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ এক রোহিঙ্গা অস্ত্রধারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ভোর ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্প থেকে এ রোহিঙ্গা অস্ত্রধারীকে আটক করে র‌্যাব।

একইদিন দুপুরে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত রোহিঙ্গা অপরাধী মো. আমিনকে (৩৮) আটক করা হয়েছে। তিনি ওই ক্যাম্পের মৃত নুরুল ইসলামের ছেলে। তার এফসিএন নম্বর ২৪৮৮৩০।

সহকারী পরিচালক আ. ম. ফারুক জানিয়েছেন, আটকের পর তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আমিন ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে অস্ত্রটি নিজের কাছে রেখেছিল বলে জানিয়েছে।

তার দাবি, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অস্ত্রের বিস্তার, সন্ত্রাসী তৎপরতা এবং আধিপত্যকে কেন্দ্র করে সংঘাত ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে সাম্প্রতিক সময়ে অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় উদ্বেগ বাড়ছে।

আ. ম. ফারুক নিশ্চিত করেছেন, উদ্ধার হওয়া অস্ত্রসহ আটক আসামিকে মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেছেন, “অস্ত্র আইনে র‌্যাবের দেয়া মামলায় তাকে প্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

আপডেট সময় : ০৪:৪০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬