ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চৌফলদন্ডীতে ৬০ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ রোহিঙ্গা ক্যাম্পে ইস্টার সানডে উদযাপিত: সম্প্রীতি ও আলোর বার্তা রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে মাটিতে পুঁতে আলোচিত ছৈয়দ হ/ত্যা, পালংখালীতে প্রকাশ্যে ঘুরছে আসামিরা খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে বানিয়ে গেছে জিন্দা লাশ-তারিন ৬৬/৩ পানি ব্যবস্হাপনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দুর্গম এলাকায় টিকা ঘাটতি, বাড়ছে ঝুঁকি শহরে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ দেশ থেকে হাম নির্মূলের লক্ষ্যে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে হাম-রুবেলা টিকাদান শুরু: প্রথমদিনেই ২ হাজার শিশুকে টিকা মাদক কারবারির ঘরে ৬০ হাজার ইয়াবা, র‍্যাবের উদ্ধার টেকনাফে বিএনপি অফিসে আগুন ‘মঙ্গলের’ পর ‘আনন্দ’ও বাদ, বর্ষবরণে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

​অত্যন্ত সুন্দর, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উখিয়া-টেকনাফ অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন ‘ডুসাট’-এর বার্ষিক ইফতার মাহফিল।

সোমবার (২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতারের আগে ডুসাটের সাবেক উপদেষ্টা ও টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক সিনিয়র সচিব মরহুম নজির আহমদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও উখিয়া উপজেলার পুত্রবধূ প্রফেসর ড. মাহবুবা সুলতানা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নী জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সালাহউদ্দিন সিকদার, বাংলাদেশ পুলিশের এআইজি ও টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ সাইফুল্লাহ এবং নায়েম-এর কো-অর্ডিনেটর ও ডুসাটের উপদেষ্টা মোজাফফর আহমদ।

​সংগঠনটির বর্তমান সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজ্জাদ হোছাইন রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুসাটের সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ, সাবেক সদস্যবৃন্দ, সাধারণ শিক্ষার্থীবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং উপদেষ্টাগণ।

​প্রতিষ্ঠাকালীন উপদেষ্টাগণ এই আয়োজন সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং উখিয়া-টেকনাফের সর্বস্তরের মানুষের কাছে সংগঠনের ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চৌফলদন্ডীতে ৬০ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ

​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৩৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬