ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

‘ডগ হেনরি’ ধরিয়ে দিলো ১৬ হাজার ইয়াবা

টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে অভিনব কায়দায় লুকিয়ে সিএনজিযোগে ইয়াবা পাচারের সময় ১৬ হাজার পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে বিজিবি। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়। অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ ‘হেনরি’।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আটক চালক হামিদ হোসেন (১৯) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাথমুড়াপাড়া এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে।

বিজিবির ভাষ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে হ্নীলা বাজার থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি করেন। এসময় বিজিবির নারকোটিক্স ডগ ‘হেনরি’ সন্দেহজনকভাবে সিএনজির ব্যাটারির নিচের অংশে সংকেত দেয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে কালো কসটেপ দিয়ে মোড়ানো ৮টি মিনি কার্টনে লুকানো ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইসঙ্গে সিএনজি চালক হামিদ হোসেনকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলামের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হামিদ হ্নীলা এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে।

অধিনায়ক জহিরুল বলেছেন, “মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ করা ইয়াবা, অটোরিকশাসহ ওই পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”

##

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

‘ডগ হেনরি’ ধরিয়ে দিলো ১৬ হাজার ইয়াবা

আপডেট সময় : ০৪:০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬