ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণে সমন্বয় সভা পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক দ্রুত বিচার আইনের মামলায় কলাতলীর আলোচিত বেলায়েত কারাগারে মাদকবিরোধী অভিযান জোরদার, ‘কাউকে ছাড় নয়’- বিজিবি পর্যটন মন্ত্রী আফরোজা খানম ১ দিনের সফরে কক্সবাজার আসছেন সোমবার পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে গুলি বস্তাবন্দী খণ্ডিত মরদেহ উদ্ধার, নৃশংসতায় চাঞ্চল্য পৌরসভার সমন্বয় কমিটির সভা-মশা নিধন, ড্রেনেজ পরিস্কার,ফুটপাত দখলমুক্তে গুরুত্বারোপ কক্সবাজারে সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল ও দোকানপাট বন্ধের নির্দেশনা কক্সবাজারে বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যসহ ৯ আসামি গ্রেপ্তার রামুতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কালবৈশাখী ঝড়ে গলল ‘সাদা সোনা’, কোটি টাকার ক্ষতিতে দিশেহারা চাষি ২০০৯ সালের মানবাধিকার কমিশন আইন বহাল শৈবাল-গ্রিন মাসেল চাষে সম্ভাবনা আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

টেকনাফ সৈকতে ভেসে এলো অজ্ঞাত ট্রলার

টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্রতীরে একটি অজ্ঞাত ট্রলার ভেসে এসেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল প্রায় ১০টার দিকে স্থানীয় জেলে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী নৌকাঘাটের পাশে জোয়ারের পানিতে ট্রলারটি ভাসমান অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদস্যরা ট্রলারটি নিজেদের হেফাজতে নেন।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ট্রলারটির মালিকানা বা পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আপাতত ট্রলারটি নৌঘাটের বোট মালিক সমিতির সভাপতির জিম্মায় রাখা হবে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় জেলে মো. সলিম বলেন, “সকালে মাছ ধরতে যাওয়ার সময় একটি বড় ট্রলার ভাসতে দেখি। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানাই। পরে সদস্যরা এসে ট্রলারটি নিয়ন্ত্রণে নেন।”

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ট্রলার ভেসে আসার বিষয়টি জানার পর তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, ট্রলারটি কীভাবে সেখানে ভেসে এলো এবং এর পেছনে কোনো দুর্ঘটনা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণে সমন্বয় সভা

টেকনাফ সৈকতে ভেসে এলো অজ্ঞাত ট্রলার

আপডেট সময় : ০৫:১৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬