ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় শত কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধারে তৎপরতা: ১ একর ৪০ শতক জমিতে লাল পতাকা টেকনাফে বিজিবি উপর হামলার ঘটনায় আটক ৩ কোটবাজারের তোফায়েল মিয়া মারা গেছেন : জানাজা পালং হাইস্কুল মাঠে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত- সাংবাদিক আহমদ গিয়াসের নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার টেলিগ্রাম নিউজ অফিস পোড়ানোর হুমকি দেয়া রামু কলেজ ছাত্রদল নেতা মোর্শেদুল হক বহিস্কার লোহাগাড়ায় ইয়াবা উদ্ধার : নারীসহ আটক ৪, নোহা গাড়ি জব্দ পেকুয়ার টৈটংয়ে রাত হলেই সক্রিয় গাছ পাচার চক্র সিঙ্গেল আছেন? আজ আপনার দিন শুক্রবার  চট্রগ্রামে সৎসঙ্ঘ ৯৩ ব্যাচের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প:কি কি থাকছে সেনাসদস্য তিতাস হত্যা মামলার আসামি বক্কইন্যা গ্রেফতার প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু টেকনাফে যুবলীগের কর্মসূচীতে বাধা দিতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তা : গাড়ী ভাংচুর পেশাগত ঐক্য জোরদারে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভা, বনভোজন ১২ ডিসেম্বর

টেকনাফ সীমান্তের ওপারে ফের বিস্ফোরণ: কেঁপে উঠল এপার

প্রায় ১৭ দিন বিরতির পর কক্সবাজারের টেকনাফের নাফ নদী সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এতে কেঁপে উঠেছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বাড়ি-ঘরসহ নানা স্থাপনা। আর বিস্ফোরণের শব্দ শোনার পরপরই এপার থেকে মংডু শহরে আগুনের কুণ্ডলী দেখা গেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত সোয়া ৮টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডেইল্ল্যারবিল ও আছারবনিয়া সীমান্তের ঠিক ওপারে মিয়ানমারের মংডু শহরে বিস্ফোরণের বিকট এ শব্দ শোনা গেছে।

এদিকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনীর গ্রেপ্তারের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিকট বিস্ফোরণের শব্দে সীমান্ত এলাকার মানুষের মাঝে আবারও আতঙ্ক দেখা দিয়েছে।

সাবরাং ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান শরীফ আহমদ বলেন, প্রায় ১৭ দিন বিরতির পর সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তর থেকে আবারও বিস্ফোরণের বিকট শব্দ ভেসে এসেছে। রাত সোয়া ৮টার দিকে আকস্মিক বিস্ফোরণের বিকট এ শব্দ ভেসে আসে। আর বিস্ফোরণের শব্দটি শোনার পরপরই মংডু শহরে আগুন জ্বলতে দেখা গেছে। এখনো ( রাত ১০ টা ) এপার থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, আরসা প্রধান আতাউল্লাহর গ্রেপ্তারের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার বিস্ফোরণের বিকট এ শব্দে সীমান্তবর্তী এলাকার মানুষের মাঝে আবারও আতঙ্ক দেখা দিয়েছে।

টেকনাফের লেদা, জালিয়াপাড়া ও চৌধুরি পাড়াসহ সীমান্তের বিভিন্ন এলাকায়ও বিস্ফোরণের বিকট এ শব্দ শোনা যায় বলে জানান স্থানীয়রা।

টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা

মোহাম্মদ ইসলাম বলেন, রাতে তারাবির নামাজ আদায়ের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। দীর্ঘদিন বিরতির পর আকস্মিক বিস্ফোরণের বিকট শব্দে এপারের বাড়ি-ঘরসহ নানা স্থাপনা কেঁপে উঠে। এতে সীমান্ত এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন জানান, বিস্ফোরণের বিকট শব্দে এপারে বসত ঘরসহ নানা স্থাপনা কেঁপে উঠার ঘটনার পরপর বিজিবি ও কোস্টগার্ডের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ হয়েছে। সীমান্তে টহল ও নজরদারি জোরদার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ নিয়ে সীমান্তে নিরাপত্তায় নিয়োজিত বিজিবি ও কোস্টগার্ডের সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় শত কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধারে তৎপরতা: ১ একর ৪০ শতক জমিতে লাল পতাকা

টেকনাফ সীমান্তের ওপারে ফের বিস্ফোরণ: কেঁপে উঠল এপার

আপডেট সময় : ০১:৪৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫