ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণে সমন্বয় সভা পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক দ্রুত বিচার আইনের মামলায় কলাতলীর আলোচিত বেলায়েত কারাগারে মাদকবিরোধী অভিযান জোরদার, ‘কাউকে ছাড় নয়’- বিজিবি পর্যটন মন্ত্রী আফরোজা খানম ১ দিনের সফরে কক্সবাজার আসছেন সোমবার পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে গুলি বস্তাবন্দী খণ্ডিত মরদেহ উদ্ধার, নৃশংসতায় চাঞ্চল্য পৌরসভার সমন্বয় কমিটির সভা-মশা নিধন, ড্রেনেজ পরিস্কার,ফুটপাত দখলমুক্তে গুরুত্বারোপ কক্সবাজারে সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল ও দোকানপাট বন্ধের নির্দেশনা কক্সবাজারে বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যসহ ৯ আসামি গ্রেপ্তার রামুতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কালবৈশাখী ঝড়ে গলল ‘সাদা সোনা’, কোটি টাকার ক্ষতিতে দিশেহারা চাষি

টেকনাফে ২ বিদেশী পিস্তল ও গুলিসহ একাধিক মামলার পলাতক আসামী শামশুল হক আটক

টেকনাফে বিদেশি পিস্তল ও গুলিসহ একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে নৌবাহিনী।

সোমবার বিকালে নৌবাহিনীর সদর দপ্তরের গণমাধ্যম শাখা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত শামশুল হক (৪৫) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাজির পাড়ার বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার মধ্যরাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের নাজির পাড়ায় অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার পলাতক আসামির অবস্থানের খবর পেয়ে নৌবাহিনীর একটি দল অভিযান চালিয়ে শামশুল হককে আটক করে।

পরে তার দেয়া তথ্যে, স্থানীয় একটি তরমুজ ক্ষেতের ঝুপড়ি ঘরে তল্লাশী করে বিদেশি ২ টি পিস্তল, পিস্তলের ৩ টি গুলি, ২ টি কার্তুজসহ গুলি ও ১ টি ধারালো দা পাওয়া উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত শাশুল হক মানুষকে জিন্মি করে মুক্তিপণ আদায়, জমি জবরদখল, মাদকপাচার ও অস্ত্র ব্যবসা সহ নানা অপরাধে জড়িত। এসব অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর

টেকনাফে ২ বিদেশী পিস্তল ও গুলিসহ একাধিক মামলার পলাতক আসামী শামশুল হক আটক

আপডেট সময় : ০৫:১৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬