ঢাকা ১১:০১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার

টেকনাফে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, বিচার দাবিতে পরিবারের আহাজারি

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী জাহাজপুরা এলাকায় স্বামীর নির্যাতনে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম জান্নাতুল ফেরদৌস প্রকাশ কাজল।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে উত্তর শিলখালীর জাহাজপুরা এলাকার বাসিন্দা ডাকাত মোরশেদ এর সঙ্গে জান্নাতুল ফেরদৌস কাজলের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় পারিবারিক কলহ ও নির্যাতনের অভিযোগ ছিল বলে দাবি করেছেন নিহতের স্বজনরা।

অভিযোগ রয়েছে, বুধবার রাতে মোরশেদ তার স্ত্রীকে নির্মমভাবে নির্যাতন করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধুর মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি, স্বামীর শারীরিক নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

এদিকে ঘটনার পর অভিযুক্ত স্বামী মোরশেদ, তার মা ও পরিবারের অন্যান্য সদস্য এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে জানা গেছে ।

নিহতের বাবা-মা ও স্বজনরা বলেন,তাদের মেয়েকে দীর্ঘদিন ধরে নির্যাতন করা হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

স্থানীয়রা জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

নিহতের পরিবার প্রশাসনের কাছে ন্যায়বিচার ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে

টেকনাফে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, বিচার দাবিতে পরিবারের আহাজারি

আপডেট সময় : ০৯:৩৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬