ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার লোহাগাড়ায় এক কিশোরীর কান্ড আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এমপি লুৎফুর রহমান কাজল সোনাদিয়ায় দখল উচ্ছেদ করে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম টুপটুপের প্রচারণামূলক ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটর চাইলেন ক্ষমা! রামুতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা  ‘টুপটুপে প্রাণহানির দায় কর্তৃপক্ষ এড়াতে পারেনা’, তদন্তের দাবি শিবিরের টুপটুপ ট্রাজেডিতে পর্যটনমন্ত্রীর শোক, তিন জরুরি নির্দেশ টুপটুপ রিসোর্ট ট্রাজেডিতে উখিয়া থানায় মামলা, গ্রেপ্তার ম্যানেজার ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার

টেকনাফে বিজিবির অভিযান, বিপুল পরিমাণ আইস ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

টেকনাফের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথ , একটি জি-থ্রি রাইফেল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার ভোরে উপজেলার সাবরাং ডেইলপাড়া এলাকায় টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্র জানায়, ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়ক দিয়ে মাদক ও অস্ত্রের একটি বড় চালান পাচার হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয় বিজিবি। ভোর আনুমানিক চারটার দিকে সাবরাং বাজার থেকে একটি ইজিবাইক মেরিন ড্রাইভের দিকে যাওয়ার সময় বিজিবির অস্থায়ী চেকপোস্টে সেটিকে থামার সংকেত দেওয়া হলে চোরাকারবারিরা ইজিবাইকটি রেখে পালিয়ে যায়।

​পরবর্তীতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচ থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে। একই সাথে ইজিবাইকের ছাদের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি জি-থ্রি রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি, একটি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক, অস্ত্র, গোলাবারুদ ও ইজিবাইকের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার

টেকনাফে বিজিবির অভিযান, বিপুল পরিমাণ আইস ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৭:২০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬