ঢাকা ০১:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণ, কাজ বন্ধ চায় বিআইপি

টেকনাফে এবার চলন্ত সিএনজি থেকে ৮ জনকে অপহরণ

কক্সবাজারের টেকনাফে ২৪ ঘন্টার ব্যবধানে আবারো ৮ জনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়ক থেকে দুইটি সিএনজির চালকসহ ৭ জনকে নিয়ে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ করছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে অপহৃত ৭ জনের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে সাড়ে ৭ টার দিকে টেকনাফের হোয়াইক্যং -শামলাপুর সড়কে এ ঘটনা ঘটে।
শামলাপুর সিএনজি অটোরিকশার লাইনম্যান আব্দুর রহিম জানান, মঙ্গলবার সকাল আনুমানিক ৮ টার দিকে হোয়াইক্যং থেকে আসা শামলাপুরগামী দু’টি সিএনজি (অটোরিকশা) হোয়াইক্যং-শামলাপুর সড়কের ঢালা থেকে ডাকাতদলের সদস্যরা সিএনজি চালকসহ আনুমানিক ৭ জনকে অপহরণ করেছে বলে জানা গেছে। ডাকাতদল সিএনজি ( অটোরিকশা’র) দুটির গ্লাস ভেঙে দেয়। এ ঘটনার খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন বলে তিনি জানান। তবে অপহৃতদের নাম-ঠিকানা জানা যায়নি।

অন্যদিকে সোমবার (৩০ ডিসেম্বর) রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকার মুদির দোকানদার জসিম উদ্দিনকে ২০-২৫ জনের অস্ত্রধারী ডাকাতদল তার দোকান থেকে অস্ত্রের মুখে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় ইউপি সদস্য ছৈয়দ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দোকান থেকে ব্যবসায়ী জসিম উদ্দিন অস্ত্রের মুখে রাতে তুলে নিয়ে যায়, এখনো হদিস মিলেনি।

এদিকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) শোভন কুমার শাহা বলেন, ”হোয়াইক্যং- শামলাপুর সড়কে দুইটি সিএনজি (অটোরিকশা) থেকে চালকসহ যাত্রী অপহরণের ঘটনা শুনে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অপহৃতদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছি। কতজনকে অপহরণ করা হয়েছে সেটার সঠিক তথ্য এখনো জানা যায়নি।তবে ঘটনাস্থল থেকে সিএনজি দুইটি উদ্ধার করা হয়েছে।”

এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) সকালে টেকনাফের জাদিমুড়া পাহাড়ে বন বিভাগের কাজ করতে গিয়ে রোহিঙ্গা ও স্থানীয় শ্রমিকসহ ১৭ জন অপহরণের শিকার হয়েছেন।এখনো তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। অপহৃত সবার কাছ থেকে ১ লাখ করে মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে জানিয়েছেন অপহৃতদের পরিবার।
এদিকে সকাল থেকে পুলিশ, র‍্যাব ও বনবিভাগের কর্মীরাসহ হ্নীলার রঙ্গিখালী হয়ে অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

টেকনাফে এবার চলন্ত সিএনজি থেকে ৮ জনকে অপহরণ

আপডেট সময় : ০৮:৪৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪