ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

টেকনাফে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত ডাকাত সর্দার গফুর গ্রেফতার

টেকনাফে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার আসামি ডাকাত দলনেতা আব্দুল গফুর (৪৪)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

​রবিবার দিবাগত রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নোয়াখালীপাড়া (কোনারপাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আব্দুল গফুর ওই এলাকার মৃত বদিউর রহমানের ছেলে।

​র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত আব্দুল গফুর টেকনাফ অঞ্চলের অন্যতম অস্ত্রধারী সন্ত্রাসী। সে সুসংগঠিত এবং কুখ্যাত ‘গফুর ডাকাত দল’-এর প্রধান। সে একটি মাদক মামলায় ০৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে গুরুতর আঘাত ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। তার নেতৃত্বে দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি ও মাদক চোরাচালানসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছিল।

​উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

টেকনাফে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত ডাকাত সর্দার গফুর গ্রেফতার

আপডেট সময় : ০৫:০১:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬