ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২য় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈন্যদের স্মৃতির খোঁজে কক্সবাজারে জাপানি প্রতিনিধি দল কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আইভী কক্সবাজার রেল স্টেশনের নিরাপত্তা কর্মীরাই বিক্রি করছেন টিকেট পালংখালী সীমান্তে আরএসওর গুলি, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার ভাবীর ঘাড়ে দা’র কোপ, দেবর ও শাশুড়ি আটক মাঝরাতে গুলির শব্দে কেঁপে উঠল হোয়াইক্যং, আতঙ্কে নির্ঘুম রাত কাটালেন বাসিন্দারা টেকনাফে শ্রমিক দল সভাপতির ওপর হামলা পুত্রবধূকে জিম্মি করে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে ডাকাতি তরুণদের নেতৃত্ব ও মানবিকতা গঠনে পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক ক্যাম্প টেকনাফে ৪ বছর বয়সী মার্কিন নাগরিক উদ্ধার, অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার মধ্যরাতের ছুরিকাঘাতে আহত আসিফের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, নিহত বেড়ে ২ ভিকটিমের পরিচয় ফাঁসের অভিযোগে চকরিয়া থানার ওসিকে আইনি নোটিশ শহরের শীর্ষ ছিনতাইকারী জিয়া গ্রেফতার দীর্ঘ বিরতির পর চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে কক্সবাজারে ফিরছে সিনেমা, ৫-৬ জুন প্রদর্শিত হবে ৬ টি সিনেমা স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়কে ঝরলো স্ত্রীসহ দু’জনের প্রাণ

টেকনাফের বন থেকে অপহরণের শিকার ১৮ জনকে উদ্ধার

কক্সবাজারের পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা থেকে অপহৃত বনকর্মীসহ ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদার রংগীখালী পশ্চিমের গহিন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।

সোমবার সকালে বনে কাজ করতে গিয়ে অপহরণের শিকার হন তারা। পরে স্থানীয় জনতা, বন বিভাগের সহায়তায় পুলিশ, র‌্যাব, এপিবিএন সদস্যরা তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রাখে।

দীর্ঘ অভিযানে বনে অপহৃতদের উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘আমাদের প্রচেষ্টা ছিল অপহৃতদের জীবিত উদ্ধার করা। তারই লক্ষ্যে গতকাল থেকে আমরা অভিযান শুরু করি। মূলত ড্রোন অভিযানের ফলে অপহরণকারীরা ভয়ে আতঙ্কিত হয়ে যায়। যার কারণে আমরা অপহৃতদের উদ্ধারে সক্ষম হয়েছি। বাকিদেরও উদ্ধারে অভিযান চলছে আমাদের।’

এদিকে, মঙ্গলবার সকাল ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কে দুটি অটোরিকশা থামিয়ে চালকসহ ৮ জনকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন শামলাপুর সিএনজি অটোরিকশার লাইনম্যান আবদুর রহিম।

আবদুর রহিম বলেন, ‘সকাল আনুমানিক ৮টার দিকে হোয়াইক্যং থেকে আসা শামলাপুরগামী দুটি সিএনজিচালিত অটোরিকশা হোয়াইক্যং-শামলাপুর সড়কের ঢালা এলাকায় পৌঁছালে ডাকাত দলের সদস্যরা চালকসহ আনুমানিক ৮ জনকে অপহরণ করেছে বলে জানা গেছে। খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে অপহৃতদের নাম-ঠিকানা জানা যায়নি।’

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা জানিয়েছেন, হোয়াইক্যং-শামলাপুর সড়কে দুটি অটোরিকশা থেকে চালকসহ যাত্রী অপহরণের ঘটনা শুনে অভিযান চালানো হচ্ছে। কতজন অপহৃত হয়েছেন সেটার সঠিক তথ্য এখনও জানা যায়নি। অটোরিকশা দুটি উদ্ধার করা হয়েছে।

এর আগে সোমবার রাত ১১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকার বাসিন্দা নাজিম উদ্দিন মাস্টারের ছেলে জসিম উদ্দিনকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম। তিনি জানান, সশস্ত্র সন্ত্রাসীরা ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি করে দক্ষিণ বড় ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার মুদির দোকান থেকে জসিমকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। অপহরণের পর এখনও সন্ত্রাসীদের পক্ষ থেকে কোনও যোগাযোগ করা হয়নি।

জসিমকে উদ্ধারেও পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার।

হ্নীলা ইউপির ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, ‘পাহাড়ে থাকা রোহিঙ্গা সন্ত্রাসীরা একের পর এক অপহরণের ঘটনা ঘটাচ্ছে। এরপর মুক্তিপণ আদায় করে ধরে নিয়ে যাওয়া লোকজনকে ছেড়ে দেয়। সন্ত্রাসীদের দাবি করা টাকা না ফেলে অপহৃতদের নির্যাতন করা হয়। এলাকার লোকজন অপহরণ আতঙ্কের মধ্যে বসবাস করে আসছেন।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বাকি অপহৃতদের উদ্ধার চেষ্টা চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২য় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈন্যদের স্মৃতির খোঁজে কক্সবাজারে জাপানি প্রতিনিধি দল

টেকনাফের বন থেকে অপহরণের শিকার ১৮ জনকে উদ্ধার

আপডেট সময় : ০৩:৪৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪