ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার লোহাগাড়ায় এক কিশোরীর কান্ড আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এমপি লুৎফুর রহমান কাজল সোনাদিয়ায় দখল উচ্ছেদ করে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম টুপটুপের প্রচারণামূলক ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটর চাইলেন ক্ষমা! রামুতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা  ‘টুপটুপে প্রাণহানির দায় কর্তৃপক্ষ এড়াতে পারেনা’, তদন্তের দাবি শিবিরের টুপটুপ ট্রাজেডিতে পর্যটনমন্ত্রীর শোক, তিন জরুরি নির্দেশ টুপটুপ রিসোর্ট ট্রাজেডিতে উখিয়া থানায় মামলা, গ্রেপ্তার ম্যানেজার ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন
টেকনাফে সীমান্ত পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা

জান্তা ও আরাকান আর্মি উভয়ের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সীমানা ঘেঁষা মিয়ানমারের আরাকান রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রণ নেয়ায় দেশটির বিপ্লবী গোষ্ঠি আরাকান আর্মির পাশাপাশি সরকার যেহেতু এখনো জান্তা, তাই দু পক্ষের সাথেই যোগাযোগ রাখছে বাংলাদেশ।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে টেকনাফ সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আরো বলেন, নতুন করে যারা অনুপ্রবেশ করেছে তাদের রেজিষ্ট্রেশন নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। কারণ তাদের বাংলাদেশ আশ্রয় দেয়ার বিষয়ে নীতিগত কোন সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, বাংলাদেশ সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে। স্থানীয়দের ভয় না পেতে অনুরোধ করা হয়েছে। তবে কিছু দালাল রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতা করছে বলে দাবী করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মাদকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই এলাকা মাদকের জন্য বিখ্যাত। বদিও (সাবেক এমপি) মাদকের জন্য বিখ্যাত পুরো বাংলাদেশে নাম আছে। এটা এখনকার সমস্যা না, এটা দীর্ঘদিনের সমস্যা। এটা পুরো দেশের জন্য সমস্যা। মাদক নির্মূলে সকলের সহযোগিতা দরকার। সকল অপকর্মের মূলই মাদক। এটা একা আইনশৃঙ্খলা বাহিনী নির্মূল করতে পারবে না। এতে সকলের সহযোগিতা এবং সম্পৃক্ততা লাগবে।

তিনি দুপুরের দিকে হেলিকপ্টর যোগে ঢাকা থেকে টেকনাফ পৌঁছান। পরে ২ বিজিবির ব্যাটালিয়নে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এরপর টেকনাফের কয়েকটি সীমান্ত পয়েন্ট পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তার সাথে ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান ছিদ্দিকী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের

টেকনাফে সীমান্ত পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা

জান্তা ও আরাকান আর্মি উভয়ের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ

আপডেট সময় : ০৯:৫৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪