ঢাকা ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত

জগন্নাথ দেবের রথযাত্রায় পূন্যার্থীদের উপচে পড়া ভিড়

দেবতার প্রতি অগাধ ভালোবাসা থেকেই ভক্তরা তাঁর রথকে এগিয়ে নিয়ে চলেন। এই রথে নেই কোনো শত্রুতা বা বৈরিতার প্রতিফলন, বরং রয়েছে শান্তি, মৈত্রী ও প্রেমের জয়ধ্বনি।

শুক্রবার বিকেলে কক্সবাজার শহরের গোলদিঘির পাড় থেকে ইসকন কর্তৃক আয়োজিত রথযাত্রা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হাজার হাজার ভক্ত।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপাদ রাধা গোবিন্দ দাস ব্রক্ষ্মচারী। তিনি বলেন, “শাস্ত্রমতে জানা যায় জগন্নাথের চূড়া দর্শন করলে ভক্তরা অগাধ পূণ্য লাভ করেন।”

শ্রীমান নীলাম্বর রাম দাস এবং শ্রী উৎসবময় চৌধুরী যৌথভাবে এই আয়োজন পরিচালনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল, পৌর বিএনপির আহবায়ক রফিকুল হুদা চৌধুরী, জেলা জামায়াত ইসলামী নেতা সাবেক ভাইস চেয়ারম্যান শহীদুর আলম বাহাদুর, পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল সহ বিভিন্ন গুণী ব্যক্তিত্ব। বক্তারা বলেন, “যদি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি, তবে দেশের উন্নয়ন এবং সমাজের সৌহার্দ্য কেউ থামিয়ে রাখতে পারবে না।”

পরে গোলদিঘির পাড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক আইবিপি রোড, ঘুনগাছ তলা, হোলিডে মোড়,লাবণী পয়েন্ট প্রদক্ষিণ করে সার্কিট হাউজ রোড হয়ে গোলদিঘির পাড়ে এসে শেষ হয়।

সনাতনী রীতি অনুসারে, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। এ উৎসব ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব গণ্ডার দিবস আজ

জগন্নাথ দেবের রথযাত্রায় পূন্যার্থীদের উপচে পড়া ভিড়

আপডেট সময় : ০৮:২৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫