ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

চৌফলদন্ডীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা: ৪ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নুরুল ইসলাম প্রকাশ নুরু সালাম (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় ৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, গত শনিবার (৯ মে) সকালে সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের কালুফকির পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম একই এলাকার বাসিন্দা ছিলেন।

এ ঘটনায় সোমবার (১২ মে) কক্সবাজার সদর মডেল থানায় সাজ্জাদ হোসেন, আব্দুল হাসিম, মঈনুদ্দিন রিজভী ও দিদারুল ইসলাম সোহেলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে আসামিরা নুরুল ইসলামকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম

চৌফলদন্ডীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা: ৪ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৯:৪৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬