ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২ মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ জসিম উদ্দিন হেলাল কে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে : দোয়া কামনা পরিবারের ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল

চাকসু নির্বাচনে সোহরাওয়ার্দী হলে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী কক্সবাজারের ওসমান গনি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ ৩৫ বছর পর। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিতব্য এ নির্বাচনে সোহরাওয়ার্দী হল সংসদে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে স্বতন্ত্র প্যানেল থেকে লড়ছেন কক্সবাজারের কৃতি সন্তান ওসমান গনি।

ওসমান গনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ছাত্ররাজনীতিতে সক্রিয় না থাকলেও সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও হলজীবনের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তিনি। তার স্বতন্ত্র প্যানেলে রয়েছে মোট ১৪ জন সদস্য। প্যানেলটিতে জেনারেল সেক্রেটারি (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরবী বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফসান রাকিব এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে রয়েছেন দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মাসুদ। এছাড়া রয়েছে ৮ জন সম্পাদক ও ৩ জন নির্বাহী সদস্য।

কক্সবাজারের ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওসমান গনি। তিনি জানান, নির্বাচিত হলে সোহরাওয়ার্দী হলের সকল শিক্ষার্থীদের সুখে-দুঃখে পাশে থাকবেন এবং হলের প্রতিটি সমস্যা নিরসনে কার্যকর ভূমিকা পালন করবেন।

ওসমান গনি বলেন, “সোহরাওয়ার্দী হলের খাবারের মান, আবাসন সমস্যা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, ইন্টারনেট সংযোগসহ সবকিছু শিক্ষার্থী বান্ধব করে গড়ে তোলাই আমার লক্ষ্য। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, নির্বাচিত হলে আমি কেবল ভিপি হিসেবে নয়, একজন সহপাঠী ও অভিভাবক হয়ে কাজ করবো।”

চাকসু নির্বাচন নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। আর ওসমান গনির মতো স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণ নির্বাচনে নতুন মাত্রা যোগ করছে বলে মনে করছেন শিক্ষার্থীরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা

চাকসু নির্বাচনে সোহরাওয়ার্দী হলে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী কক্সবাজারের ওসমান গনি

আপডেট সময় : ০৯:১৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫