ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস

চন্দ্রিমায় আবু বক্কর মার্কেট দখলচেষ্টার মামলায় নুরুল ইসলাম ও আরাফাতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কক্সবাজার শহরের চন্দ্রিমা হাউজিং এলাকার আবু বক্কর মার্কেটে দখলচেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায় নুরুল ইসলাম ওরফে বার্মাইয়া নুরুল ইসলাম (৫৩) এবং তার ছেলে মো. আরাফাত (২৬)-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, মামলায় আনা অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ফৌজদারি কার্যবিধির ৭৫ ধারা অনুযায়ী আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, চন্দ্রিমা বহুমুখী সমবায় সমিতির ভুয়া প্যাড ব্যবহার করে গত ৩০ এপ্রিল একদল লোক আবু বক্কর মার্কেট দখলের চেষ্টা চালায়। এ সময় মার্কেটের মালিকপক্ষ ও কয়েকজন ব্যবসায়ীর ওপর হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পক্ষ আদালতে মামলা দায়ের করলে আদালত বিষয়টি আমলে নেন।

আদালতের নির্দেশের পর কক্সবাজার সদর মডেল থানা পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে। জানা যায়, বুধবার দিবাগত রাত প্রায় ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামি নুরুল ইসলাম চন্দ্রিমা এলাকার একটি পাহাড়ি বাসায় অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। পরে পুলিশ সেখানে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি ও তার সঙ্গে থাকা কয়েকজন ঘরের টিনের বেড়া ভেঙে পাহাড়ি পথ দিয়ে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আদালতের পরোয়ানা বাস্তবায়নে পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, মামলার বাদীপক্ষ অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, মামলায় আনা অভিযোগ আদালতে বিচারাধীন। অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

চন্দ্রিমায় আবু বক্কর মার্কেট দখলচেষ্টার মামলায় নুরুল ইসলাম ও আরাফাতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট সময় : ০৯:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬