ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লিংকরোডে সড়ক দুর্ঘটনায় আলী আহমদ কোম্পানির মৃত্যু সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু অপহরণের নাটক সাজিয়ে ২২ দিন আত্মগোপন : আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার ঈদগাঁওয়ে অবৈধ বালুমহালে পৃথক অভিযান, তিনটি মেশিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সীমান্ত সমুদ্রভ্রমণ থেকে অ’গ্নি’দ’গ্ধ দুঃস্বপ্ন, ১১ দিন পর দাদার কবরের পাশে মুক্তা মহেশখালীতে অস্ত্রসহ মালেককে আটকের দাবি পুলিশের “আহমদ গিয়াস থেকে যাবে, তাঁর না থাকা জুড়ে” রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার দেশে ৪ কোটি ১৬ লাখ মানুষ সাবান দিয়ে হাত ধুয়ে না সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি

চকরিয়ার বিদায়ী ইউএনও আতিকের সীমাহীন দূর্নীতি -সোমবার গণশুনানি

সদ্য বিদায়ী চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সীমাহীন দূর্নীতির অভিযোগের আলোকে গণ শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সোমবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার পরিষদের মিলনায়তন মোহনায় এ গণশুনানি হওয়ার কথা রয়েছে।

জানাগেছে-বিদায়ী ইউএনও আতিকুর রহমান চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা,পৌরপ্রশাসক,পশ্চিম বড় ভেওলা,সাহারবিল,হারবাং ও বদরখালী ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে থাকাকালীন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট দপ্তরকে ম্যানেজ করে দায়িত্ব পালনের এক বছর পাঁচ দিন সময় জুড়ে সরকারি বরাদ্দ লুটেপুটে খেয়েছেন। তার বদলির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রকল্পে অনিয়মের কথা তুলে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন চকরিয়ার নানা শ্রেণীর পেশার সাধারণ মানুষ।

গেল ২৪ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক মোহাম্মদ শামীম আল ইমরানের প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়,চকরিয়ার বিদায়ী ইউএনও আতিকুর রহমানের বিরুদ্ধে পৌরসভা ও উপজেলার শত শত ভুক্তভোগী জনসাধারণ কতৃক দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। যার সত্যতা নিশ্চিতে গণশুনানীর আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিদায়ী ইউএনও আতিকুর রহমান বলেন-আমি চকরিয়া থাকাকালীন চেষ্টা করেছি যথাযথ দায়িত্ব পালন করতে।অভিযোগকারী কে তিনি অবগত নয় জানিয়ে বলেন,
যারা আমার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলেছে তারা হয়তো আমি দায়িত্বে থাকাকালীন সুবিধা ভোগ করতে পারেনি। তাই এই ধরনের অভিযোগ এনেছে।

ট্যাগ :

লিংকরোডে সড়ক দুর্ঘটনায় আলী আহমদ কোম্পানির মৃত্যু

চকরিয়ার বিদায়ী ইউএনও আতিকের সীমাহীন দূর্নীতি -সোমবার গণশুনানি

আপডেট সময় : ০৭:৫৫:২১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬