ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের তাণ্ডব: ৮ মাঝিমাল্লা চমেক হাসপাতালে সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু! ইউএনও’র হস্তক্ষেপে উখিয়ায় শ্মশানের ভাঙচুর করা দেয়াল পুন:র্নির্মাণ শুরু সোনাদিয়া দ্বীপে প্যারাবন দখলদারদের উচ্ছেদে নামছে নৌবাহিনী : পরিবেশবাদীদের স্বস্তি জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে আমীর -“তেল, গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে”

​চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের ছবি তোলায় তিন সাংবাদিকের ওপর হামলা

​কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের ছবি ধারণ করতে গিয়ে একদল সন্ত্রাসীর বর্বরোচিত হামলার শিকার হয়েছেন তিন গণমাধ্যমকর্মী। গত রোববার ২২ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার উত্তর হারবাং এলাকায় এই ঘটনা ঘটে।

​হামলার শিকার সাংবাদিকেরা হলেন সুপ্রভাত বাংলাদেশের চকরিয়া প্রতিনিধি এম জিয়াবুল হক, আমার দেশের চকরিয়া প্রতিনিধি ইকবাল ফারুক এবং কালের কণ্ঠের চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথ।

​স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর হারবাং এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় নাজেম উদ্দিনের নেতৃত্বে একটি প্রভাবশালী সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এই খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ওই তিন সংবাদকর্মী ঘটনাস্থলে যান। তারা বালু উত্তোলনের ছবি ও ভিডিও ধারণ করতে শুরু করলে প্রথমে শ্রমিকরা তাদের বাধা দেয়। একপর্যায়ে শ্রমিকরা মূল হোতা নাজিম উদ্দিনকে খবর দিলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দলবল নিয়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালান।

​এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি এখনো কেউ আনুষ্ঠানিকভাবে থানায় অবহিত করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম

​চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের ছবি তোলায় তিন সাংবাদিকের ওপর হামলা

আপডেট সময় : ১১:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬