ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি মহড়া

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে সচেতনতা বৃদ্ধির জন্য ঘূর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি’র আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ার আগে ইনডোর স্টেডিয়ামে আয়োজিত সিপিপি স্বেচ্ছাসেবক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সচিব মোঃ সাইদুর রহমান খান। এসময় তিনি সিপিপি স্বেচ্ছাসেবকদের কাজের প্রশংসা করে তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, দুর্যোগে কবলিত মানুষগুলোর জন্য সিপিপি সদস্যরা ফেরেস্তা তুল্য। সিপিপি সদস্যরা নিঃস্বার্থ ভাবে কাজ করে যায় তাই তাদের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করার প্রক্রিয়া চলছে। সিপিপিকে অধিদপ্তরে রুপান্তর ও সদস্যদের বিমার আওতায় আনার বিষয়ে প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

স্বেচ্ছাসেবক সম্মেলনে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নুরুন আক্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আবেদীন, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মান্নান।

মহড়ায় সাইরেন বাজানো, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার কার্যক্রমের প্রতীকী প্রদর্শন অনুষ্ঠিত হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি মহড়া

আপডেট সময় : ১০:৪৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬