ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

ঘরে ২০ কেজি গাঁজা, নারী মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে ২০ কেজি গাঁজাসহ জেসমিন আক্তার জুই (২২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এসব গাঁজা উদ্ধার ও তাতে গ্রেপ্তার করে র‌্যাব-১৫।

সোমবার (১৮ মে) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়া (ইসলামাবাদ) এলাকার একটি বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা মজুদ রাখা হয়েছে বলে জানতে পারে। এ তথ্যের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাবের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে সুকৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে জেসমিন আক্তার জুইকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জেসমিন আক্তার জুই কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়া (ইসলামাবাদ) এলাকার মৃত রশিদ আহমেদের মেয়ে এবং জাহিদ হোসেন ওরফে মিজানের স্ত্রী।

র‌্যাব কর্মকর্তা আ. ম. ফারুরে দাবি, উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেসমিন স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কক্সবাজার শহরসহ বিভিন্ন স্থানে কৌশলে বিক্রি করে আসছিলেন।

তিনি নিশ্চিত করেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ফারুক অবগত করেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে তাদের এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

##

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম

ঘরে ২০ কেজি গাঁজা, নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:১৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬