ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসহায় শাহজাহানের আহাজারি: চিকিৎসা বন্ধ,মানবিক সহায়তার আবেদন পেকুয়ার নিজগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ঈদ উদযাপন একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করলেন ২০ হাজার মুসল্লি আজ ঈদ, ঘরে ঘরে আনন্দ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি ঈদ জামাত,শহরের বাকী সব মসজিদে কখন ঈদ জামাত? ঈদের আনন্দে হোক মানবিকতার পুনর্জাগরণ কক্সবাজারে ঈদ উদযাপনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গর্জনিয়ার চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক হাফিজের ঈদের শুভেচ্ছা পেকুয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ঈদের দিন কেমন থাকবে কক্সবাজারের আবহাওয়া কলাতলীর তিন পরিবারের নিঃশব্দ ঈদ নিভে যাওয়া আগুনে পুড়ছে জীবন মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

ঘরের ভেতর আগুনে পুড়ে দাদি-নাতনির মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একটি ঘরের ভেতরে আগুনে পুড়ে দাদি-নাতনির মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের সৌদিয়া গেট এলাকার কাদেরিয়া পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন জান্নাত আরা (৫) ও তার দাদি রুবি আক্তার (৫৫)। আগুনে আটটি ঘর পুড়ে গেছে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (জোন-৩) আবদুল মান্নান দুজনের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার পর হুড়োহুড়ি করে সবাই বের হলেও পাঁচ বছরের শিশু জান্নাত আরা ও তার দাদি রুবি আক্তার বের হতে পারেননি। ঘরের ভেতরে পুড়েই তাদের মৃত্যু হয়েছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস জানায়, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে সকাল ৮টা ২৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। সকাল ৯টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই ৮টি ঘর পুড়ে যায় এবং আগুনে পুড়ে দুজনের মৃত্যু হয়।

পুড়ে যাওয়া ঘরের মধ্যে একটি আধপাকা এবং বাকিগুলো কাঁচা বসতঘর। এসব ঘর সাতজন মালিকের। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা হলেন—মো. ফারুক, মো. কায়েস আহমদ, মনসুর আহমেদ, জয়নাল আবেদিন, মো. এস্কেন্দার, সনজিত ও শিরিন আক্তার।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি আরমান হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে পুড়ে দুজন মারা গেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে এ বিষয়ে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

ট্যাগ :

অসহায় শাহজাহানের আহাজারি: চিকিৎসা বন্ধ,মানবিক সহায়তার আবেদন

ঘরের ভেতর আগুনে পুড়ে দাদি-নাতনির মৃত্যু

আপডেট সময় : ১২:৪১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫