ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস

“গানে গানে জুলাই” স্মরণ অনুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান “গানে গানে জুলাই”। কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি, কক্সবাজারের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে প্রেরণাদায়ী গানসমূহ পরিবেশন করেন শিল্পীরা।

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনে শহিদদের শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ। এরপর তর্পনা দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি ও কক্সবাজার জাসাসের শিল্পীরা। একক সংগীত পরিবেশন করেন শিল্পী মোহাম্মদ সাহেদ ও শিফা। অনুষ্ঠানে জুলাইয়ের গানের সাথে দলীয় নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমির নৃত্যদল।

এর আগে বিকেলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

“গানে গানে জুলাই” স্মরণ অনুষ্ঠান

আপডেট সময় : ১১:২৭:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬