ঢাকা ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার আবেদন জেলা দলের গোলরক্ষক সাঈদী উপর হামলার প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: আরও ৪০ জন গ্রেপ্তার আদানির বিকল ইউনিট সচল, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের ফিরুজ-মিফতাসহ নিহত ৩ লোহাগাড়া ট্রমা সেন্টার: চুক্তি শেষ, সেবা বন্ধ; দুর্ঘটনাহতদের ‘শেষ আশ্রয়’ এখন অচল ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা মেসির দুর্দান্ত গোল! কিন্তু… অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর কক্সবাজার প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের চুনতির সীরত মাহফিলের সমাপনী দিন: মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ চোরাই এসির তারসহ ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার

খুরুশকুলে প্রকাশ্যে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই

কক্সবাজারের খুরুশকুলে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাত করে ব্যাবসায়ীর কাছ থেকে নগদ ২ লাখ টাকা ও মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধায় খুরুশকুল রাস্তার পাড়া চৌফলদন্ডী ব্রিজের পূর্বে বায়ু বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে।

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সাইফুল ইসলাম (৩৩) খরুলিয়া ডেইঙ্গা পাড়া এলাকার আব্দু গফুরের ছেলে। তিনি কক্সবাজার শহরের ইরানী বোরকা হাউস এর স্বত্বাধিকারী।

প্রত্যক্ষদর্শী সাদ্দাম হোসেনের বরাত দিয়ে জানা যায়, “সাইফুল আর আমি বিকেলে বাসা থেকে ব্যাগে টাকা নিয়ে দোকানের টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে বের হলে বন্ধু সেলিম দাওয়াত দেওয়ায় চৌফলদন্ডীর উদ্দেশ্যে রওনা দিলে চৌফলদন্ডী ব্রিজের পূর্বে ছিনতাইকারী সাহেদ ও আশিক ওরফে মালিঙ্গা চাকু দিয়ে হাত ও পায়ে আঘাত করে সাইফুলের কাছে থাকা ২ লাখ টাকার ব্যাগসহ মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়।
পরে চিৎকার শুনলে স্থানীয়রা উদ্ধার করে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়”।

জানা যায়, সাহেদ স্থানীয় নুর আলম বহদ্দারের ছেলে।

এবিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খাঁন বলেন, “ পরিবার থেকে থানায় অভিযোগ পেয়েছি। আহত ব্যবসায়ীর অবস্থা গুরুতর। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে কাজ করছে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

খুরুশকুলে প্রকাশ্যে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় : ০৫:০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪