ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে জেলে আহত উখিয়া সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ কক্সবাজারে গৃহকর্ত্রীকে চেতনাশক খাইয়ে স্বর্ণালঙ্কার ও মোবাইল চুরি : মালামালসহ গৃহকর্মী গ্রেপ্তার পেকুয়ার যানজট নিরসন, ডাস্টবিন স্থাপন ও খেলার মাঠ উন্মুক্তকরণে এসিল্যান্ডের হস্তক্ষেপ কামনা এবার এড. মোসলেমের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে জিনিয়ার মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধনকালে এমপি কাজল-সৈকতকে আগের রূপে ফিরিয়ে আনতে হবে মহেশখালীতে চোর সন্দেহে এক যুবককে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যা মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড চাঁদের পাশে জ্বলজ্বলে শুক্র, কক্সবাজারের আকাশে মনকাড়া মহাজাগতিক দৃশ্য টেকনাফের ক্রীড়াঙ্গনে শৃংখলা ফেরাতে ক্রীড়া সংস্থার বিভিন্ন সিদ্ধান্ত : যে কোনো ক্রীড়া আয়োজনে নিতে হবে অনুমতি পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হবে ভাতা-ট্রাইসাইকেল সদর থানা পুলিশের বিশেষ অভিযান : হত্যা ও চুরির আসামিসহ গ্রেপ্তার ১১ উখিয়ায় ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, গাড়ি ও চালক আটক হোয়াইক্যংয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়া গ্রেফতার টেকনাফের সীমান্ত এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

কে হচ্ছেন কক্সবাজার পৌরসভার প্রশাসক?

​স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন দেশের পৌরসভাগুলোতে নতুন করে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া নিয়ে সারা দেশের মতো কক্সবাজারেও রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠেছে।

বুধবার ঢাকা উত্তর-দক্ষিণ, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট ও খুলনা—এই ৬ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়ার পর থেকেই কক্সবাজার জেলার চারটি পৌরসভায় কারা দায়িত্ব পাচ্ছেন, তা নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে।

কক্সবাজার সদর, মহেশখালী, চকরিয়া ও টেকনাফ পৌরসভায় নতুন প্রশাসক হিসেবে কাদের নাম চূড়ান্ত হতে পারে, তা নিয়ে চলছে নানা গুঞ্জন।

​খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার পৌরসভায় প্রশাসক হিসেবে বিএনপি নেতা রাশেদ মোহাম্মদ আলীর নাম এসেছে আলোচনায়। চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম কমার্স কলেজে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাবেক এই ছাত্রনেতা কক্সবাজার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সদস্য। শিক্ষিত, ত্যাগী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত রাশেদ মোহাম্মদ আলীকে দেড়শ বছরের পুরনো এই পৌরসভার দায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

তবে এই পদের জন্য জেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক জনপ্রিয় কাউন্সিলর রফিকুল ইসলামের নামও রয়েছে আলোচনায়। তিনিও দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। দলের দুঃসময়ের কান্ডারি হিসেবে তিনি সুবিদিত। দলের হাইকমান্ড রফিকুল ইসলামকে তাঁর অবদানের জন্যে মুল্যায়ন করবেন বলে আশা করছে নেতাকর্মীরা।

এছাড়া পৌর বিএনপির সভাপতি প্রবীন রাজনীতিবিদ রফিকুল হুদা চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাবেক পৌর প্যানেল মেয়র ও কাউন্সিলর জিশান আহমেদ, জেলা মহিলা দলের নেত্রী সাবেক পৌর কাউন্সিলর নাসিমা আক্তার বকুলের নামও নেতাকর্মীদের আলোচনায় উঠে এসেছে।

​এদিকে জেলার অন্য তিনটি পৌরসভা যথাক্রমে মহেশখালী, চকরিয়া, টেকনাফের সম্ভাব্য পৌর প্রশাসক কে হবেন এ নিয়ে চলছে আলোচনা

মহেশখালী পৌরসভায় উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক, চকরিয়া পৌরসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোবারক আলী এবং টেকনাফ পৌরসভায় মোহাম্মদ আব্দুল্লাহর নাম শোনা যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বিবেচনায় যোগ্য ও পরীক্ষিত নেতাদেরই এসব গুরুত্বপূর্ণ পদে বসানো হবে। মূলত দলের হাইকমান্ড, সংশ্লিষ্ট সংসদীয় আসনের এমপি এবং জেলার নেতাদের পরামর্শের ভিত্তিতেই এই তালিকা প্রস্তুত করা হচ্ছে।

সর্বোপরি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পরামর্শই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পৌর প্রশাসক নিয়োগের ক্ষেত্রে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে জেলে আহত

কে হচ্ছেন কক্সবাজার পৌরসভার প্রশাসক?

আপডেট সময় : ০৯:৫৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬