ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের দেড় লাখ টাকা জরিমানা অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত গত ১৭ বছর ধরে সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার টেকনাফে বিদ্যুৎ সরবরাহ বন্ধ : কখন চালু হবে? সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর, ব্যর্থতায় কঠোর ব্যবস্থার হুশিয়ারি পেকুয়ায় এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি আল-আরাফাহ ইসলামী ব্যাংক গ্রাহকদের কোটি টাকা লুট, ক্ষোভে উত্তাল উখিয়ার পালংখালী উচ্চতর প্রশিক্ষণে কক্সবাজারের জনপ্রিয় দন্ত চিকিৎসক ডা. মহিবুর রহমান তৌহিদের থাইল্যান্ড যাত্রা গ্যালারি মাতিয়ে মাঠে জয়ের গল্প লিখল টেকনাফ চকরিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার কক্সবাজারের রামুতে ২ কোটি টাকার ইয়াবাসহ আটক ১

কুতুবদিয়া দ্বীপে নতুন ভাবে বনায়নের উদ্যোগ: পরিবেশ উপদেষ্টা

কুতুবদিয়া দ্বীপের চারপাশে পরিবেশগত ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নতুন ভাবে বনায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। বনায়নের মাধ্যমে দ্বীপটিকে আরো সবুজায়িত করা হবে, যা স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুক্রবার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) আয়োজিত ২দিন ব্যাপি বিশেষ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা কুতুবদিয়া দ্বীপে নতুন ভাবে বনায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন।

সম্মেলনের নদ-নদী ও পানি ব্যবস্থাপনা অধিবেশনের উন্মুক্ত আলোচনায়
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কাশেম বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ কুতুবদিয়াকে রক্ষায় নতুন ভাবে বনায়ন এবং কুতুবদিয়ার পিলটকাটা খাল খননে কোন পরিকল্পনা সরকারের আছে কি না?
জানতে চাইলে বন ও পরিবেশ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান আরও বলেন, এ উদ্যোগ বাস্তবায়নের জন্য স্থানীয় জনগণ, পরিবেশবিদ এবং সরকারের সমন্বয়ে কাজ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর মাধ্যমে দ্বীপের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং স্থানীয়দের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্মেলনে উপস্থিত বাপার কক্সবাজার সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম বলেন, কুতুবদিয়ার মতো প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় বনায়ন ও উপকূলীয় সবুজব্যষ্টনী তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সহায়ক হবে। এবং প্রতিবছর বেড়িবাঁধ নির্মাণে যে টাকা অপচয় হয় তা কমিয়ে আসবে। সরকারের এই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করার দাবী জানান।

কুতুবদিয়া দ্বীপে প্রতিবছর বেড়িবাঁধ ভেঙে অনেক মানুষ বসতবাড়ী হারাচ্ছে। সমুদ্রের লোনাপানির ঢেউ সরাসরি বেড়িবাঁধে আঁচড়িয়ে পড়া বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে। বেড়িবাঁধ রক্ষায় দ্রুত চতুর্পাশে বনায়ন করার দাবী দ্বীপবাসী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের দেড় লাখ টাকা জরিমানা

কুতুবদিয়া দ্বীপে নতুন ভাবে বনায়নের উদ্যোগ: পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় : ০২:২০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫