ঢাকা ০২:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদানির বিকল ইউনিট সচল, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের ফিরুজ-মিফতাসহ নিহত ৩ লোহাগাড়া ট্রমা সেন্টার: চুক্তি শেষ, সেবা বন্ধ; দুর্ঘটনাহতদের ‘শেষ আশ্রয়’ এখন অচল ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা মেসির দুর্দান্ত গোল! কিন্তু… অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর কক্সবাজার প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের চুনতির সীরত মাহফিলের সমাপনী দিন: মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ চোরাই এসির তারসহ ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য প্রতিদিন ১ ঘন্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেয়ার আহবান প্রধানমন্ত্রীর: কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, আলোচনায় রিজভী পেকুয়ায় চাচা-ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক

কুতুবদিয়ার ভাঙা বেড়িবাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক

কুতুবদিয়ার ভাঙা বেড়িবাঁধ পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আবদুল মান্নান।

মঙ্গলবার সকালে তিনি আলী আকবর ডেইল ইউনিয়নের বায়ুবিদ্যুৎ এলাকায় ভাঙা বেড়িবাঁধ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে দুপুরে উপজেলা পরিষদের হলরুমে কুতুবদিয়া উপজেলার সকল সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন জেলা প্রশাসক মোঃ আবদুল মান্নান।

দুপুর ২টায় কুতুবদিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাকিব উল আলম, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরমান হোসেন, ইউপি চেয়ারম্যান আকতার হোছাইন, আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন, আলাউদ্দিন আল আজাদ,আবদুল হালিম সিকদার,শফিউল আলম কুতুবী, আকতার কামাল সিকদারসহ নৌবাহিনী ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা প্রশাসক কুতুবদিয়া থানা,ভূমি অফিস, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও মাস্টার তালেব উল্লাহ স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।

বিকেলে দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদে ভারতে আটক জেলেদের খোঁজ খবর নেন এবং জেলেদের পরিবারের মাঝে শীতবস্ত্র ও চাল বিতরণ করেন।

এসময় জেলেদের দেশে ফিরিয়ে আনতে সবধরনের যোগাযোগ করা হবে বলে আশ্বস্ত করেন জেলা প্রশাসক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আদানির বিকল ইউনিট সচল, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ

কুতুবদিয়ার ভাঙা বেড়িবাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেট সময় : ০৯:২৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫