ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা কক্সবাজারে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২৬, হেফাজতে ১০ কিশোর কক্সবাজারে নির্মিত হবে আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন : স্থান পরিদর্শনে তথ্য সচিব মাতারবাড়িতে সরকারি জায়গা দখলে মেতেছে প্রভাবশালী সিন্ডিকেট উখিয়ায় গানবাজনার অভিযোগে বিয়ে বাড়িতে হামলা : আহত ১০, বিয়ে পন্ড

কুতুবদিয়ার তরমুজ পাওয়া যাচ্ছে সারা বছর: রয়েছে সুখ্যাতি

কক্সবাজারের কুতুবদিয়ায় শীতকালীন তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। বৃষ্টিপাত কম হওয়ায় এবার ফলনও হয়েছে ভাল। বেশি দামে জমিতেই তরমুজ বিক্রি করতে পারায় কৃষকরাও বেজায় খুশী। কুতুবদিয়ার উৎপাদিত তরমুজ এলাকার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের পুতিন্যার পাড়া ও বায়ু বিদ্যুৎ এলাকায় প্রায় ১৫ হেক্টর জমিতে শীতকালীন তরমুজ চাষ করা হয়েছে। আগাম ফলন ভালো হওয়ায় দামও বেশি পাচ্ছেন চাষীরা।

চাষী শামশুল আলম জানান, আবহাওয়া ভালো থাকায় গত ছয় মাসে ৬০হাজার টাকার পুঁজিতে ৪লাখ টাকার তরমুজ বিক্রি করা হয়েছে।

কুতুবদিয়ায় ঘুরতে আসা পর্যটকদের আকর্ষণ করেছে এই সুস্বাদু রসালু মিষ্টি ফল তরজুম। তাঁরা সদলবলে ছুটে যান তরমুজ ক্ষেতে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে কুতুবদিয়ার তরমুজের সুখ্যাতি।

স্থানীয়রা জানান, দাম একটু বেশি হলেও তরমুজ গুণগত মানে মিষ্টি হওয়ায় চাহিদাও রয়েছে ভাল। শীতকালীন তরমুজ খেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা।

কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, কুতুবদিয়া সমুদ্র বেষ্টিত উপজেলা। এখানে শুষ্ক জলবায়ুর প্রভাব থাকায় পরিপূর্ণ সূর্যাআলো পাওয়ায় কুতুবদিয়ায় শীতকালে তরমুজ চাষ ভাল হয়।

শীতকালীন তরমুজ চাষের উপর গুরুত্ব দিয়ে তা ব্যাপক সম্প্রসারনের জন্য আহবান জানান স্থানীয়রা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু

কুতুবদিয়ার তরমুজ পাওয়া যাচ্ছে সারা বছর: রয়েছে সুখ্যাতি

আপডেট সময় : ১১:৩২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪