ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের তাণ্ডব: ৮ মাঝিমাল্লা চমেক হাসপাতালে সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু! ইউএনও’র হস্তক্ষেপে উখিয়ায় শ্মশানের ভাঙচুর করা দেয়াল পুন:র্নির্মাণ শুরু সোনাদিয়া দ্বীপে প্যারাবন দখলদারদের উচ্ছেদে নামছে নৌবাহিনী : পরিবেশবাদীদের স্বস্তি জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে আমীর -“তেল, গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে” কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চেইন্দায় ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত

কলাতলীর আগুনে দগ্ধ আবু তাহেরের অবস্থা খুবই সংকটাপন্ন

কলাতলীর আগুনে দগ্ধ আবু তাহের মারা যায়নি। তবে তাঁর অবস্থা খুবই সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বজনেরা।

আবু তাহেরের ভাগ্নে আবুবক্কর বাবু জানান,আবু তাহেরের মৃত্যুর খবরটি সঠিক নয়। তিনি চটগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় চমেক থেকে ঢাকায় প্রেরণের সিদ্ধান্ত নেয় চিকিৎসকেরা, কিন্তু শারিরীক অবস্থা এতোটাই নাজুক যার কারণে তা সম্ভব হয়নি।

চিকিৎসকের বরাত দিয়ে আবু বক্কর বাবু জানান, আবু তাহেরের শ্বাসনালীসহ শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে। বাঁচার সম্ভাবনা ক্ষীন বলে চিকিৎসকেরা জানিয়েছেন বলে তিনি জানান।

বুধবার রাতে শহরের কলাতলীর কক্সবাজার ফিলিং স্টেশন নামের এলপিজি পাম্পের গ্যাস লিকেজের পর বিস্ফোরণ ও অগ্নিকান্ডে দগ্ধ হন ৪৫ বছর বয়সী আবু তাহের। পেশায় তিনি একজন সিএনজি চালক। মাত্র দুইদিন আগে টেকনাফের নিজ বাড়ি থেকে কলাতলীর বড়ছড়া ঝরঝরি কুয়া এলাকার শ্বশুরবাড়িতে স্বপরিবারে এসে বসবাস শুরু করেন। আবু তাহের ২ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক।

আবু তাহেরের ভাগ্নে আবু বক্কর বাবু জানান, তিনি গ্যাস লিকেজ হওয়ার খবর পেয়ে দেখতে গিয়েছিলেন। হঠাৎ জ্বলে ওঠা আগুনে তিনি দগ্ধ হন। প্রথমে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে অবস্থা আশংকাজনক হওয়ায় চমেকে প্রেরণ করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় বার্ন ইউনিট থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

ট্যাগ :

কলাতলীর আগুনে দগ্ধ আবু তাহেরের অবস্থা খুবই সংকটাপন্ন

আপডেট সময় : ০৫:৪১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬