ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস

কক্সবাজার সমুদ্র সৈকতে সব প্যারাসেইলিং বন্ধ ঘোষণা যে কারণে

কক্সবাজার সমুদ্র সৈকতে সব ধরনের প্যারাসেইলিং বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

রবিবার গত কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেল থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান স্বাক্ষরিত এক নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩-২০২৪ অর্থবছরে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে অস্থায়ীভাবে যেসব প্যারাসেইলিংয়ের অনুমোদন দেওয়া হয়েছিল, সেগুলোর মেয়াদ গত ৩০ জুন ২০২৪ তারিখে শেষ হয়ে যায়। এরপর থেকে প্রশাসন নতুন করে কোনো অনুমতি দেয়নি বা নবায়নও করেনি। ফলে বর্তমানে সৈকতে পরিচালিত সব প্যারাসেইলিং কার্যক্রম সম্পূর্ণ অবৈধ। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও প্রশাসনের অগোচরে ক্রুটিপূর্ণ সরঞ্জাম, অভিজ্ঞ টেকনিশিয়ানের অভাব এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই এসব বাণিজ্যিক কার্যক্রম চালানো হচ্ছিল।

​ ১ আগস্ট প্যারাসেইলিং করতে গিয়ে সৌভিক রায় নামের এক পর্যটক মারা যায়। যা দেশজুড়ে ব্যাপকভাবে আলোচিত হয়। এ ধরনের অনিয়ন্ত্রিত ও ঝুঁকিপূর্ণ সেবার কারণে একাধিক দুর্ঘটনার ফলে কক্সবাজারের পর্যটন শিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং পর্যটকদের মনে ভীতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পর্যটকদের জীবনের নিরাপত্তা এবং একটি মানসম্মত নিরাপদ পর্যটন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বাণিজ্যিক ও পরীক্ষামূলক—সব ধরণের প্যারাসেইলিং বন্ধ করা হয়েছে। আইন অমান্য করে গোপনে কার্যক্রম চালালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জেলা প্রশাসন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

কক্সবাজার সমুদ্র সৈকতে সব প্যারাসেইলিং বন্ধ ঘোষণা যে কারণে

আপডেট সময় : ০৮:০৪:২২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬