ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস

কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিনামূল্যে চক্ষু স্বাস্থ্য সেবা ক্যাম্প

কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর উদ্যোগে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন, প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান।

কক্সবাজারের মোজাফফর আহমদ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যসহ স্থানীয় দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু ও সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয় এবং যাদের উন্নত চিকিৎসার প্রয়োজন, তাদের পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ আলম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কক্সবাজার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সহসভাপতি এমআর মাহবুব, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ডা: রাশেদুল করিম, অপ্টোমেট্রিস্ট কানিজ ফাতেমা, ওটি ইনচার্জ আতিকুল হক, এরিস্টোভিশন ইনচার্জ সৈয়দ ইমরান।

অনুষ্ঠানের উদ্বোধক মাহবুবর রহমান বলেন, ‘সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তারা প্রতিনিয়ত জনস্বার্থে কাজ করেন এবং সমাজের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। সাংবাদিকদের সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাংবাদিকরা সুস্থ থাকলে তারা আরও নিষ্ঠা, সাহস ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।’

সভাপতির বক্তব্যে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি নুরুল ইসলাম হেলালী বলেন, ‘সদস্যদের পেশাগত ব্যস্ততার কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অনেক সময় সম্ভব হয় না। সেই বিষয়টি বিবেচনায় রেখে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এ উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যতেও সদস্যদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।’

দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ ও চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন। ক্যাম্প শেষে অংশগ্রহণকারী সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের অনুরোধ জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিনামূল্যে চক্ষু স্বাস্থ্য সেবা ক্যাম্প

আপডেট সময় : ০৮:১৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬