ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হবে ভাতা-ট্রাইসাইকেল সদর থানা পুলিশের বিশেষ অভিযান : হত্যা ও চুরির আসামিসহ গ্রেপ্তার ১১ উখিয়ায় ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, গাড়ি ও চালক আটক হোয়াইক্যংয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়া গ্রেফতার টেকনাফের সীমান্ত এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার গোলরক্ষক সাঈদীর উপর হামলাকারীদের বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু: উখিয়ার সেই আলোচিত ঘটনায় তিন আসামি কারাগারে পালংখালী সীমান্তে রুবেল-খাইরুল বশর গ্রুপের গো’লা’গু’লি, নেপথ্যে ই’য়া’বা ছি’ন’তা’ই টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২, গুঁড়িয়ে দেওয়া হলো পাচারকারিদের ২০ আস্তানা সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রাখলো আপিল বিভাগ তীব্র গরমে দেশজুড়ে লোডশেডিং, সংকট আরও বাড়ার শঙ্কা বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর সংস্কার প্রক্রিয়া নিয়ে দ্বিমত, আওয়ামী লীগ প্রশ্নে একমত সিটি কলেজ গেটে গুলিবিদ্ধ নির্মাণ শ্রমিক একরাম মারা গেছে

কক্সবাজার প্রেসক্লাবের মতবিনিময়ে শাহজাহান চৌধুরী- সাংবাদিকদের বিভেদ নিজেদের জন্যে ক্ষতি

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন, সকল দর্শনের সাংবাদিকদের ‘সাংবাদিকতা দর্শনে’ ঐক্যবদ্ধ হতে হবে।

কক্সবাজার প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যকরী পরিষদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্টাতা সদস্য এসএম আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বাংলাদেশের মানুষকে গলাটিপে মারা। তাঁরা দীর্ঘ ১৬ বছর দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে গেছেন৷ সাংবাদিকরা দ্বন্দ্বে জড়িয়ে বিভেদ সৃষ্টি করলে, সেটি নিজেদের ক্ষতি। পতিত সরকারের লোকজন আপনাদের ঝগড়া বিভেদের সুযোগ নিবেন। তাই আপনাদের উচিত হবে সবাইকে নিয়ে এক সাথে এগিয়ে যাওয়া।

তিনি আরও বলেন, কক্সবাজার একটি পর্যটন রাজধানী। এ এলাকার অধিকাংশ মানুষ পর্যটন ব্যবসা নির্ভর। এই রোহিঙ্গা সমস্যা, স্থানীয় ও পর্যটনের জন্যে হুমকি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, পাবলিক প্রসিকিউটর ও বিএনপি নেতা এডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার,জেলা যুবদলের সভাপতি এডভোকেট ছৈয়দ আহমেদ উজ্জল, কক্সবাজার নিউজ সম্পাদক অধ্যাপক আক্তার চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট মোহাম্মদ ইউনুস, প্রেসক্লাব নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আবু সিদ্দিক ওসমানী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বিএনপি নেতা অধ্যাপক আজিজুর রহমান , মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক ও এডভোকেট মীর মশাররফ হোসেন টিটু সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক কালবেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এমআর মাহবুব। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু , অর্থ সম্পাদক নুরুল ইসলাম হেলালী, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক হাসানুর রশীদ , পাঠাগার ও মিলনায়তন সম্পাদক আনছার হোসেন, নির্বাহী সদস্য আতাহার ইকবাল, শামসুল হক শারেক, এম আর খোকন ও এসএম জাফর।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হবে ভাতা-ট্রাইসাইকেল

কক্সবাজার প্রেসক্লাবের মতবিনিময়ে শাহজাহান চৌধুরী- সাংবাদিকদের বিভেদ নিজেদের জন্যে ক্ষতি

আপডেট সময় : ০৪:০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪