ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের দুই জামাত সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুইটি জামাত আয়োজনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও কক্সবাজার পৌরসভা।

বৃহস্পতিবার (২৮ মে) প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এতে ইমামতি করবেন কেন্দ্রীয় মডেল মসজিদের প্রধান পেশ ইমাম মুফতি মাওলানা সোলাইমান কাসেমী। দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন সহকারী পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ওসমান গনি।

কক্সবাজার পৌরসভার প্রশাসক মো. শামীম আল ইমরান জানিয়েছেন, ঈদগাহ ময়দানের প্রস্তুতির প্রায় ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রতিটি জামাতে ৮ হাজারের বেশি মুসল্লীর নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। বৃষ্টির কথা মাথায় রেখে প্যান্ডেলে ত্রিপল ও পানি নিষ্কাশনের ব্যবস্থাও রাখা হয়েছে।

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানান, পাঁচটি গেইট দিয়ে মুসল্লীরা ঈদগাহ ময়দানে প্রবেশ করতে পারবেন। নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা, র‍্যাব, পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি মেডিকেল টিমও প্রস্তুত থাকবে।

অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার বলেন, ঈদগাহ ময়দান ও আশপাশ এলাকায় দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হবে আর্চওয়ে গেইট।

এদিকে কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ছৈয়দুল হক আজাদ জানান, মুসল্লীদের জন্য সুপেয় পানি, ১৫০টির বেশি সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান ও এয়ারকুলারের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ঈদগাহ ময়দানে প্রবেশের সময় মুসল্লীদের আতর, মিনারেল ওয়াটার ও টিস্যু উপহার দেওয়া হবে।

আয়োজকরা জানিয়েছেন, মুসল্লীদের স্বাচ্ছন্দ্য ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে পুরো ঈদগাহ ময়দানকে নান্দনিক সাজে সাজানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের দুই জামাত সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায়

আপডেট সময় : ১২:৪৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬