ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার

কক্সবাজারে “Safe Internet, Future AI & Mental Wellbeing” বিষয়ক সেমিনার ৭ই জুলাই

আগামী ৭ই জুলাই ২০২৫, সকাল ১০টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সচেতনতামূলক সেমিনার “Safe Internet, Future AI & Mental Wellbeing”।

টুইম্বল এবং লায়ন্স ক্লাব, মহেশখালীর যৌথ আয়োজনে এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার।
সেমিনারে আরও থাকবেন লায়ন্স ক্লাব অব মহেশখালীর সম্মানিত প্রেসিডেন্টসহ ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং অতিথিবৃন্দ।
এই আয়োজনে কক্সবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জনের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সরাসরি অংশগ্রহণ করবেন। সেমিনারে আলোচনা হবে কিশোর-তরুণদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনীয়তা, ভবিষ্যতের প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং শিশু-কিশোরদের মানসিক সুস্থতা নিয়ে।
টুইম্বলের ইভেন্ট কো-অর্ডিনেটর তৌহিদুল ইসলাম বলেন, “বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে আমাদের শিশু-কিশোরদের জন্য নিরাপদ ইন্টারনেট, প্রযুক্তি ব্যবহারে সচেতনতা এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষা। এই সেমিনারের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, ভবিষ্যতের এআই-ভিত্তিক দক্ষতা ও আত্মবিশ্বাস তৈরির বিষয়ে আলোকপাত করতে চাই। পাশাপাশি কক্সবাজার ও চট্টগ্রাম জেলার তরুণদের মাঝে যারা বিভিন্ন সামাজিক, শিক্ষা, প্রযুক্তি বা উদ্যোক্তা খাতে অসাধারণ কাজ করছেন, তাদেরকে ১০টি ক্যাটাগরিতে পুরস্কার ও সম্মাননা জানানো হবে।”
এই আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য থাকবে লাইভ কুইজ ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা। আয়োজকরা জানান, আগ্রহীদের জন্য আবেদন এখনও চলছে এবং বিস্তারিত তথ্য টুইম্বলের সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যাবে।
স্থান: কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র
তারিখ ও সময়: ৭ জুলাই ২০২৫, সকাল ১০টা
টুইম্বল হলো বাংলাদেশের শিশু-কিশোরদের জন্য নিরাপদ ও সৃজনশীল ডিজিটাল প্ল্যাটফর্ম। এখানে শিশুরা শর্ট ভিডিও আপলোড করতে পারে, বিভিন্ন প্রতিভা প্রদর্শনের সুযোগ পায় এবং একইসাথে সুস্থ বিনোদনের মাধ্যমে নিজেদের দক্ষতা বিকাশ করতে পারে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় অনেক অশালীন ও অনুপযুক্ত কন্টেন্টের ভিড়ে শিশু-কিশোররা ঝুঁকির মধ্যে পড়ছে। এই বাস্তবতা পরিবর্তনের লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে ‘টুইম্বল’

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারে “Safe Internet, Future AI & Mental Wellbeing” বিষয়ক সেমিনার ৭ই জুলাই

আপডেট সময় : ০৯:৩০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫